শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খুলনায় আধিপত্যের জেরে যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরবিহীন R-15

মোঃগোলাম কিবরিয়া
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ০১:৩৬ pm
১৮
খুলনায় আধিপত্যের জেরে যুবককে গুলি করে হত্যা, ঘটনাস্থলে নম্বরবিহীন R-15

মোঃ গোলাম কিবরিয়া তুহিন:

খুলনা নগরীর মিস্ত্রিপাড়া বাজারের পূর্ব পাশে আনসার উদ্দিন লেনে দুর্বৃত্তদের গুলিতে মো. তুষার (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ অক্টোবর) ভোর সাড়ে ৫টার দিকে তার গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত তুষার নগরীর লবণচরা থানার জিন্নাপাড়া ৮ নং গলির আব্দুর রাজ্জাকের ছেলে। পুলিশ বলছে, তিনি নগরীর শীর্ষ সন্ত্রাসী ও মাদক সম্রাট পলাশ গ্রুপের সহযোগী ছিলেন। তার বিরুদ্ধে খুলনা সদর থানায় অস্ত্র ও চাঁদাবাজি সহ অন্তত দুটি মামলা রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোরে পূর্ব বানিয়াখামারের লোহার গেট এলাকার একটি মাদ্রাসার সামনে তুষারের সাথে কয়েকজনের ধস্তাধস্তি ও ছুরিকাঘাতের ঘটনা ঘটে। পরে তিনি মোটরসাইকেল নিয়ে সেখান থেকে চলে আসার সময় আনসার উদ্দিন লেনের পূর্ব প্রান্তে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পরপর তিন রাউন্ড গুলি ছোঁড়ে। পিঠে গুলিবিদ্ধ হয়ে মোটরসাইকেলসহ রাস্তায় পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনাস্থল থেকে তার ব্যবহৃত কালো রঙের নম্বরপ্লেটবিহীন একটি Yamaha R-15 মোটরসাইকেল এবং দুটি গুলির খোসা উদ্ধার করেছে পুলিশ।

খুলনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লোকমান হোসেন রিপন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিক তদন্তে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রতিপক্ষ গ্রুপের গুলিতে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!