শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

হাকিমপুর হিলিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

ইব্রাহিম হোসেন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০৯:৪৮ pm
২৪
হাকিমপুর হিলিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।
হিলিতে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শেষ হলো শারদীয় দুর্গোৎসব।

হাকিমপুর হিলি উপজেলা প্রতিনিধি:

অশ্রুসজল নয়নে এবং উৎসবমুখর পরিবেশে প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে দিনাজপুরের হাকিমপুর উপজেলায় শেষ হলো সনাতন ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা।

আজ বুধবার বিজয়া দশমীর বিকেলে উপজেলার বিভিন্ন মণ্ডপ থেকে ঢাক-ঢোল, আর ভক্তদের দেবী দুর্গার জয়ধ্বনি, সেখানে সিঁদুর খেলা ও শেষ মুহূর্তের আরতি শেষে ধর্মীয় রীতি মেনে প্রতিমা বিসর্জন দেওয়া হয়।

উপজেলা পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ জানান, এবারে হাকিমপুর উপজেলার পৌরসভাসহ বিভিন্ন ইউনিয়নে অত্যন্ত শান্তিপূর্ণ ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশে দুর্গাপূজা সম্পন্ন হয়েছে, উৎসবকে ঘিরে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা,প্রতিটি মণ্ডপে পুলিশ, আনসার সদস্যদের পাশাপাশি স্বেচ্ছাসেবক দলও সার্বক্ষণিক দায়িত্ব পালন করেছে।

প্রতিমা বিসর্জনের সময় জলাশয়ের পাড়ে হাজারো ভক্ত ও দর্শনার্থীর ঢল নামে, ‘আসছে বছর আবার হবে’—এই ধ্বনিতে মণ্ডপ ও বিসর্জন ঘাটগুলো মুখরিত হয়ে ওঠে। দেবী বিসর্জনের পর ভক্তরা একে অপরের সাথে কোলাকুলি ও বিজয়ার শুভেচ্ছা বিনিময় করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!