বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কুমারখালীতে বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান যুবদলের

মোঃ লিটন
বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ০১:২৪ am
৪১
কুমারখালীতে বিভিন্ন মন্দির পরিদর্শন ও আর্থিক সহায়তা প্রদান যুবদলের
ছবি: আর্থিক সহায়তা প্রদানকালে তোলা

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে কুষ্টিয়ার কুমারখালীর বিভিন্ন মন্দির পরিদর্শন করেছেন জেলা ও উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এসময় মন্দির কমিটির হাতে আর্থিক সহায়তা তুলে দেন তারা।

মঙ্গলবার (২০ অক্টোবর) সন্ধ্যায় জেলা যুবদলের নেতাকর্মীরা কুমারখালীর হলবাজারস্থ উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে পৌঁছালে ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে উপজেলা যুবদলের নেতাকর্মীরা। এসময় জেলা যুবদলের নেতাকর্মীদের সাথে উপজেলা বিএনপির নেতাকর্মীদের সৌজন্য সাক্ষাৎ হয় এবং সভাপতি-সাধারণ সম্পাদককে ফুলেল শুভেচ্ছা জানান।

পরে উপজেলা বিএনপির প্রধান কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভা শেষে যুবদলের নেতাকর্মীরা উপজেলার বিভিন্ন মন্দির পরিদর্শন করেন এবং পূজার সার্বিক বিষয়ে খোঁজখবর নেন। এসময় মন্দির কমিটির সদস্যদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন তারা।

পরিদর্শনকালে জেলা যুবদলের সভাপতি ফুয়াদ রেজা ফাহিম, সাধারন সম্পাদক জিল্লুর রহমান জনি, সিনিয়র সহ সভাপতি মোস্তাফিজুর রহমান সুমন, সহ-সভাপতি এ্যাড. জাকারিয়া আনছার মিলন, সাংগঠিক সম্পাদক মোজাক্কির রহমান রাব্বি, দপ্তর সম্পাদক আশরাফুল ইসলাম অনিক, পৌর যুব দলের আহ্বায়ক নূর আলম বুলবুল, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক আতিকুর রহমান সবুজ সহ অনেকে উপস্থিত ছিলেন।

এ সময় যুবদল নেতারা বলেন, সনাতন ধর্মাবলম্বীরা যেন নির্বিঘ্নে, স্বাচ্ছন্দ্যে ও নিরাপদ পরিবেশে শারদীয় দুর্গাপূজা উদযাপন করতে পারেন তা নিশ্চিত করতে তারা বদ্ধপরিকর। পূজার আনুষ্ঠানিকতা শেষ না হওয়া পর্যন্ত দলীয় নেতাকর্মীরা তাদের পাশে থেকে প্রয়োজনীয় সহযোগিতা করবেন বলেও আশ্বস্ত করেন তারা।

তারা আরও বলেন, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনামতে তারা কাজ করে যাচ্ছে। ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের নিজ নিজ ধর্মীয় উৎসব আনন্দমুখর ও শান্তিপূর্ণ পরিবেশে উদযাপনের অধিকার রয়েছে। এ পরিবেশ বজায় রাখতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!