শরীয়তপুরের সখিপুরের ডিএমখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ৬ নম্বর ওয়ার্ডের মালকান্দি এলাকায় রাসেল ছৈয়ালের সমর্থকদের নিয়ে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও তাঁর সমর্থকরা উপস্থিত ছিলেন। এ সময় রাসেল ছৈয়ালকে আগামী ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণের আহ্বান জানান উপস্থিত সমর্থকরা।
সভায় সভাপতিত্ব করেন মিনহাজ মাল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাইফুল বেপারী, ফারুক কাজী, আলামিন মল্লিক, সোহেল বেপারী, আরাফাত হাওলাদার, মাহাবুব হাওলাদারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সভায় রাসেদ ছৈয়াল বলেন, “আমি কারও কাছে ভোট চাই না, সবার দোয়া চাই। যারা আমাকে ভালোবাসেন, তাঁরা আমাকে সমর্থন করবেন। আর কেউ যদি মনে করেন, ডিএমখালী ইউনিয়নের জন্য আমি যোগ্য নই, তাহলে আমার পাশে থাকার প্রয়োজন নেই। আমি এলাকাবাসীর ভালো চাই। আপনাদের ভালো থাকাই আমার ভালো থাকা।”
এ সময় উপস্থিত সমর্থকরা বলেন, রাসেল ছৈয়াল এলাকায় রাস্তাঘাট, পুলসহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রেখে আসছেন। তাঁরা আশা প্রকাশ করেন, তাঁর মাধ্যমে এলাকার আরও উন্নয়ন সম্ভব হবে।
সমর্থকরা আরও বলেন, “আমরা সবাই চাই, রাসেদ ছৈয়াল আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশগ্রহণ করুন। আমরা তাঁর পাশে থাকব এবং তাঁকে সমর্থন করব। এলাকার উন্নয়নে তাঁর মতো মানুষের প্রয়োজন রয়েছে।”
সভায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে স্থানীয়দের মধ্যে আলোচনা ও মতবিনিময় হয়।