বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

শরীয়তপুরের ভেদরগঞ্জে হোটেলকক্ষ থেকে শিক্ষকের ম/র/দেহ উদ্ধার

আল আমীন সরদার
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১০:০৬ pm
১৪
শরীয়তপুরের ভেদরগঞ্জে হোটেলকক্ষ থেকে শিক্ষকের ম/র/দেহ উদ্ধার

শরীয়তপুরের ভেদরগঞ্জে আবুল বাশার তালুকদার (৪০) নামে এক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকের মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুর ১২ টার দিকে ভেদরগঞ্জ থানা ব্রিজসংলগ্ন ঢাকা আবাসিক হোটেলের দ্বিতীয় তলার একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে থানা পুলিশ। ঘটনার পর থেকে হোটেল মালিক আতাউর রহমান হোসেন পলাতক।

শিক্ষক আবুল বাশার তালুকদার গাজীপুরের কালিয়াকৈর উপজেলার দেউলিয়াবাড়ি গ্রামের মৃত জোনাব আলী তালুকদারের ছেলে। গাজীপুর সদর উপজেলার ৮২ নম্বর খোলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক ছিলেন।

পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, গত ১৮ অক্টোবর রোববার সকালে নিজ বাড়ি থেকে শরীয়তপুরে নড়িয়া উপজেলার চামটা ইউনিয়নের দাদার বাড়ির উদ্দেশ্য রওনা হন বাশার। পরে আবুল বাশারের মোবাইল থেকে ফোন থেকে স্ত্রীকে কল করে তার চিকিৎসা করার কথা বলে ২ হাজার টাকা দাবি করা হয়। কিন্তু তার স্ত্রী বলে আপনি কোথায় আছেন আমি এসে আপনাকে চিকিৎসা করাবো। কিন্তু ফোনটি থেকে একপর্যায়ে তাঁর শুয়ে থাকা একটি ছবিও পাঠানো হয়। টাকা না দিলে লাশ খুঁজে পাওয়া যাবে না বলে হুমকি দেয় অজ্ঞাত ব্যক্তি বলে অভিযোগ পরিবারের। এরপর একাধির কল দিলেও ফোনটি রিসিভ করেননি কেউ। গাজীপুরের স্থানীয় থানায় অভিযোগ করতে গেলে সেখান থেকে মোবাইল ট্র্যাকিং করে ভেদরগঞ্জে অবস্থান পাওয়া গেলে ভেদরগঞ্জ থানায় বিষয়টি জানালে পুলিশ ঢাকা আবাসিক হোটেল থেকে লাশটি উদ্ধার করে।

তবে শিক্ষকের মৃত্যুর প্রকৃত কারণ এবং টাকা দাবির সঙ্গে কারা জড়িত তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

মৃত ব্যক্তির ভাগিনা কবির হোসেন জানান, আমার মামা গত রবিবার সকালে গাজীপুর থেকে শরীয়তপুরে তার দাদার বাড়ির উদ্দেশ্যে রওনা করে। রোববার থেকে সে বলছে তার বন্ধুর বাড়ি আছে। কিন্তু সোমবারে তার মোবাইল থেকে অন্য কেউ ফোন করে ২ দফায় চিকিৎসার কথা বললে টাকা দাবি করে। টাকা না দিলে লাশ খুঁজে পাওয়া যাবে না বলে হুমকি দেয়। ভেদরগঞ্জের ঢাকা আবাসিক হোটেল থেকে তার লাশটি উদ্ধার করা হয়েছে। আমার মামাকে যে খুন করেছে তাদের আমি ফাঁসি চাই।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!