বুধবার, ২১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কালিয়াকৈরে যুবকের অর্থগুলিতো লাশ উদ্ধার

নুরুল ইসলাম নাহিদ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৭:৩২ pm
৯
কালিয়াকৈরে যুবকের অর্থগুলিতো লাশ উদ্ধার
মৃত ব্যক্তির বাড়ি।

প্রতিনিধি: নুরুল ইসলাম নাহিদ

কালিয়াকৈর,গাজীপুর।

গাজীপুরের কালিয়াকৈরে,চন্দ্রা ডাইনকিনি এলাকা থেকে ভাড়া বাসার একটি কক্ষ থেকে রাসেল আহমেদ নামে এক শিক্ষার্থীর অর্ধগলিত ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি কালিয়াকৈর সরকারি কলেজের অনার্স তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন। পড়াশোনার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন তিনি।

মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে উপজেলার ডাইনকিনি এলাকায় এ ঘটনা ঘটে। রাসেল ওই এলাকার ফরহাদ হোসেনের বাসায় ভাড়া থাকতেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার দুপুরে ওই কক্ষের পাশ দিয়ে যাওয়ার সময় এক ব্যক্তির নাকে দুর্গন্ধ আসে। পরে সন্দেহ হলে তিনি আশপাশের লোকজনকে নিয়ে ঘরের ছিদ্র দিয়ে ভেতরে তাকান। এ সময় তারা মরদেহটি ঝুলন্ত অবস্থায় দেখতে পান। পরে বিষয়টি থানা-পুলিশকে জানানো হয়।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে। পরে ঝুলন্ত অবস্থায় রাসেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!