প্রতিবেদন মোঃ সৌরভ হোসেন,
বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার উলানিয়া লঞ্চঘাট এলাকায় অভিযান চালিয়ে ৮ কেজি গাঁজাসহ মো. আবু জাফর প্যাদা (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-৮।
সোমবার (১৯ অক্টোবর) রাত ৮টার দিকে এসআরবি-৮-এর সদর কোম্পানি, বরিশালের একটি আভিযানিক দল এ অভিযান পরিচালনা করে।
গ্রেপ্তার আবু জাফর প্যাদা পটুয়াখালী জেলার দুমকি থানার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা।
এসআরবি-৮ সূত্রে জানা যায়, নিয়মিত রাত্রিকালীন টহলের সময় গোপন সংবাদের ভিত্তিতে উলানিয়া লঞ্চঘাট এলাকায় গাঁজা কেনাবেচার উদ্দেশ্যে এক ব্যক্তির অবস্থানের খবর পায় আভিযানিক দল। পরে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে ঘটনাস্থলে অভিযান চালানো হয়। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের দেখে পালানোর চেষ্টা করলে ওই ব্যক্তিকে আটক করা হয়। পরে উপস্থিত সাক্ষীদের সামনে তল্লাশি চালিয়ে তাঁর হেফাজত থেকে ৮ কেজি গাঁজা উদ্ধার ও জব্দ করা হয়।
গ্রেপ্তার আবু জাফর প্যাদা পটুয়াখালী জেলার দুমকি থানার দক্ষিণ মুরাদিয়া এলাকার বাসিন্দা।
এসআরবি-৮ জানায়, উদ্ধার করা গাঁজাসহ গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাঁকে মেহেন্দিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
এসআরবি-৮, বরিশালের এক কর্মকর্তা জানান, মাদকমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয়ে মাদকবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।