বুধবার, ২১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

খালিশপুরে পূজা উপলক্ষে শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

মোঃগোলাম কিবরিয়া
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১২:২৭ pm
১১
খালিশপুরে পূজা উপলক্ষে শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ

মো: গোলাম কিবরিয়া, খুলনা:

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে খুলনা মহানগরীর খালিশপুরে শতাধিক মানুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার (১৯ অক্টোবর) নাহিয়ান ওয়েলফেয়ার ফাউন্ডেশনের উদ্যোগে এ বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসময় নারীদের মাঝে শাড়ি, পুরুষদের মাঝে লুঙ্গি ও শিশুদের মাঝে নতুন পোশাক বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক ছিলেন নাহিয়ান ফাউন্ডেশন অফ ইউএসএর প্রতিষ্ঠাতা শায়লা আজীম। সহযোগিতায় ছিলেন খালিশপুর থানা বিএনপির ১০ নং ওয়ার্ড সদস্য ও কেসিসি'র ৭,৮ ও ১০ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদপ্রার্থী তাহেরা সুলতানা রত্না।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সমাজসেবক এ এম নাহিদ হোসেন। এসময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!