বুধবার, ২১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

চরভাগায় কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ছাই, গরু-ছাগল হারিয়ে অসহায় খোকন খা

আল আমীন সরদার
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ১১:১১ am
৩৯
চরভাগায় কয়েলের আগুনে গোয়ালঘর পুড়ে ছাই, গরু-ছাগল হারিয়ে অসহায় খোকন খা

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার সখিপুর থানাধীন চরভাগা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের মাঝী কান্দি এলাকায় গোয়ালঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি গরু ও দুটি ছাগল পুড়ে গেছে। এতে খোকন খা নামের এক ব্যক্তি প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন বলে জানা গেছে।

গত সোমবার (১৯ অক্টোবর) এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত খোকন খা ওই এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম জাবু খা।

স্থানীয় সূত্রে জানা যায়, গোয়ালঘরে থাকা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়লে গোয়ালঘরে থাকা একটি গরু ও দুটি ছাগল পুড়ে যায়। এতে খোকন খা আর্থিকভাবে ব্যাপক ক্ষতির মুখে পড়েছেন। তাঁর প্রায় তিন লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করা হচ্ছে।

আগুনে গবাদিপশু হারিয়ে পরিবারটি এখন চরম অসহায় অবস্থায় রয়েছে। দীর্ঘদিনের কষ্টে গড়ে তোলা সম্পদ মুহূর্তের আগুনে পুড়ে গেলে সেই ক্ষতি কাটিয়ে ওঠা অনেক পরিবারের পক্ষেই কঠিন হয়ে পড়ে। খোকন খার পরিবারও এখন সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি।

অসহায় খোকন খার পাশে দাঁড়ানোর আহ্বান

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত খোকন খার পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান, দানশীল ব্যক্তি ও মানবিক সংগঠনগুলোর প্রতি সহযোগিতার আহ্বান জানানো হচ্ছে।

কেউ যদি অসহায় এই পরিবারটিকে আর্থিক সহায়তা কিংবা অন্য কোনোভাবে সহযোগিতা করতে চান, তাহলে সরাসরি আমার সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানাচ্ছি।

মানবিক মানুষের সামান্য সহযোগিতাও এই বিপর্যস্ত পরিবারটির ঘুরে দাঁড়ানোর সাহস জোগাতে পারে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!