বুধবার, ২১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মানবসেবার প্রত্যয়ে মনোহরদীতে দিদার মডেল ফার্মেসীর যাত্রা

মোঃএমরুল ইসলাম
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০১:১৭ am
৩১
মানবসেবার প্রত্যয়ে মনোহরদীতে দিদার মডেল ফার্মেসীর যাত্রা

নরসিংদী মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে সুলভ মূল্যে ওষুধ সরবরাহের প্রত্যয় নিয়ে যাত্রা শুরু করেছে সরকার অনুমোদিত ‘দিদার মডেল ফার্মেসী অ্যান্ড ডিপার্টমেন্টাল স্টোর’।

উপজেলার চন্দনবাড়ী ইউনিয়নের মৌলবী বাজার চৌরাস্তায় প্রতিষ্ঠানটি গড়ে তুলেছেন উদ্যোক্তা ইব্রাহীম তালুকদার দিদার।

সোমবার(১৯ অক্টোবর)রাতে সরেজমিনে গিয়ে দেখা যায়, স্থানীয় মানুষের ওষুধের চাহিদা পূরণ ও সাশ্রয়ী মূল্যে ওষুধ কেনার সুযোগ তৈরির লক্ষ্যে প্রতিষ্ঠানটির কার্যক্রম চলছে।

প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী ইব্রাহীম তালুকদার দিদার জানান, এলাকার সাধারণ ও অসচ্ছল মানুষের কথা বিবেচনা করে পাইকারি দরে বিভিন্ন ধরনের অ্যালোপ্যাথিক ওষুধ বিক্রি করা হচ্ছে। ব্যবসার পাশাপাশি মানবসেবার মাধ্যমে এলাকার মানুষের পাশে থাকতে চান তিনি।

স্থানীয়দের প্রত্যাশা, এ উদ্যোগের মাধ্যমে সাধারণ মানুষ সাশ্রয়ী মূল্যে প্রয়োজনীয় ওষুধ কেনার সুযোগ পাবেন এবং উপকৃত হবেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!