পঞ্চগড়ের আটোয়ারীতে দুর্গা পূজা মণ্ডপ পরিদর্শন করলেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় জেলা প্রতিনিধি: পঞ্চগড়ের আটোয়ারীতে সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গোৎসব উদযাপন উপলক্ষে পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন পঞ্চগড় জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন এবং জেলা পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম। পরিদর্শনকালে প্রশাসনের শীর্ষ কর্মকর্তাগণ মণ্ডপের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করেন এবং স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। এসময় উপস্থিত ছিলেন মোহাম্মদ ফরিদ রহমান, জেলা কমান্ড্যান্ট (আনসার ও ভিডিপি, পঞ্চগড় ও আটোয়ারী উপজেলা নির্বাহী অফিসার নিরুপমা রায় এবং আটোয়ারী থানার অফিসার ইনচার্জ মো. মতিয়ার রহমান,
পরিদর্শনকালে জেলা প্রশাসক মোসা. শুকরিয়া পারভীন বলেন, "উৎসবমুখর ও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গোৎসব উদযাপনে জেলা প্রশাসন সব ধরনের সহযোগিতায় প্রস্তুত রয়েছে।"
পুলিশ সুপার মোহাম্মদ আবু সাইম বলেন, "পূজামণ্ডপগুলোতে নির্বিঘ্নে পূজা উদযাপনের লক্ষ্যে পর্যাপ্ত পুলিশ, আনসার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে। যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।"
পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ প্রশাসনের এই উদ্যোগকে সাধুবাদ জানান এবং সুষ্ঠু ও সুন্দর পরিবেশে দুর্গোৎসব উদযাপনে সকল ধরণের সহযোগিতার আশ্বাস দেন।