বুধবার, ২১ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ

নিতিশ চন্দ্র বর্মন
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ১১:৪৫ pm
২২
পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ

পঞ্চগড়ে নতুন উদ্যোক্তা সৃষ্টির লক্ষ্যে মাসব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন

পঞ্চগড় প্রতিনিধি

বেকারত্ব দূরীকরণ এবং টেকসই ব্যবসা পরিচালনায় নতুন উদ্যোক্তাদের দক্ষতা বাড়াতে পঞ্চগড়ে শুরু হয়েছে মাসব্যাপী প্রশিক্ষণ। এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক-এডিবি’র অর্থায়নে ‘স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম’ সিসিপ প্রকল্পের আওতায় আয়োজিত প্রশিক্ষণ কর্মশালা বাস্তবায়ন করছে যমুনা ব্যাংক পিএলসি। সোমবার দুপুরে আরডিআরএস বাংলাদেশের হলরুমে প্রধান অতিথি হিসেবে এই কর্মসূচির উদ্বোধন করেন সিসিপ প্রোগ্রামের এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ওয়ালিদ হোসেন।

অনুষ্ঠানে যমুনা ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর এবং সিবিও নূর মোহাম্মদের সভাপতিত্বে সিসিপ প্রোগ্রামের ডেপুটি এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের যুগ্মসচিব ময়নুল হাসান, সিসিপ প্রোগ্রামের এসিস্ট্যান্ট এক্সিকিউটিভ প্রোগ্রাম ডিরেক্টর এবং অর্থ বিভাগের উপসচিব মাহমুদা আক্তার, যমুনা ব্যাংকের এসএমই বিভাগের প্রধান নাসরুল হাদি মোহাম্মদ নুসরাত, বাংলাদেশ ব্যাংকের প্রোগ্রাম ডাইরেক্টর মো. মাসুম বিল্লাহ প্রমুখ বক্তব্য রাখেন। বক্তারা আশা প্রকাশ করেন বলেন, উত্তরাঞ্চলে উদ্যোক্তা উন্নয়নে এই ধরণের সময়োপযোগী প্রশিক্ষণ প্রান্তিক পর্যায়ে নতুন ব্যবসার বিকাশ ঘটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। প্রশিক্ষণে ২৫ জন নারী ও পুরষ অংশগ্রহণ করেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!