মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ।

সুবাস চন্দ্র
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৭:২৫ pm
২৩
বদলগাছীতে দুর্গোৎসব উপলক্ষে সনাতন ধর্মাবলম্বীদের মাঝে বস্ত্র বিতরণ।

সুবাস চন্দ্র, বদলগাছি (নওগাঁ) প্রতিনিধিঃ

শারদীয় দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নিতে নওগাঁর বদলগাছীতে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে চার শতাধিক অসহায় ও দুস্থ সনাতন ধর্মাবলম্বীর নারী পুরুষের মাঝে বস্ত্র বিতরণ করা হয়েছে।

সোমবার বিকেলে বদলগাছী লাবণ্য প্রভা পাইলট ও কমিউনিটি গার্লস হাইস্কুল প্রাঙ্গণে এই বস্ত্র বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে অসহায় মানুষের হাতে বস্ত্র তুলে দেন নওগাঁ-৩ আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

এ সময় উপস্থিত ছিলেন বদলগাছি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাবিবুর রহমান,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, সিনিয়র সহসভাপতি জাকির হোসেন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক রবিউল হাসান এবং বিলাশবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আশরাফুল ইসলামসহ উপজেলা বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা।

আয়োজকেরা জানান, দুর্গোৎসবের আনন্দ সনাতন ধর্মাবলম্বী সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের মুখে হাসি ফোটানোই এ উদ্যোগের মূল লক্ষ্য। তাঁদের প্রত্যাশা, এ ধরনের মানবিক কর্মকাণ্ডের মধ্য দিয়ে সমাজে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য আরও সুদৃঢ় হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!