মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

তেভাগা আন্দোলনের নেত্রী রানী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালিত

অভিজিত শীল
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১১:০২ pm
১২
তেভাগা আন্দোলনের নেত্রী রানী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী পালিত

অভিজিত শীল, নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে ঐতিহাসিক তেভাগা আন্দোলনের কিংবদন্তি নেত্রী বীরাঙ্গনা রানী ইলা মিত্রের জন্মশতবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে।

​রবিবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৯টায় রানী ইলা মিত্র স্মৃতি সংসদের উদ্যোগে উপজেলার নেজামপুর ইউনিয়নের রাওতাড়ায় অবস্থিত 'ইলা মিত্র স্মৃতি সংগ্রহশালা' প্রাঙ্গণে এ উপলক্ষে দিনব্যাপী কর্মসূচির আয়োজন করা হয়।

​কর্মসূচির শুরুতেই স্মৃতি সংগ্রহশালা চত্বরে পুনঃপ্রতিষ্ঠিত রানী ইলা মিত্রের প্রতি কৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়। পরে স্থানীয় শিশুদের সাথে নিয়ে তাঁর জন্মশতবার্ষিকীর কেক কাটা হয়।

​শ্রদ্ধা নিবেদন শেষে সংগ্রহশালা কক্ষে রানী ইলা মিত্র স্মৃতি সংসদের সভাপতি বিধান সিং-এর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় তেভাগা আন্দোলনের মহানায়িকার সংগ্রামী জীবন, কৃষকদের অধিকার আদায়ে তাঁর আত্মত্যাগ এবং ঐতিহাসিক অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করা হয়।

​সংগঠনের সাধারণ সম্পাদক এম এ কে জিলানী, যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক অভিজিত শীল উক্ত আলোচনা সভায় প্রধান বক্তা হিসেবে রানী ইলা মিত্রের জীবন ও আদর্শ নিয়ে বিশদ আলোচনা করেন। বক্তারা রানী ইলা মিত্রের স্মৃতি ও চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!