সোমবার, ১৯ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টায় ভুয়া ডিবি পরিচয়দানকারী গ্রেপ্তার

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ১১:৩৪ pm
২৪
ভূরুঙ্গামারীতে বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টায় ভুয়া ডিবি পরিচয়দানকারী গ্রেপ্তার

ভূরুঙ্গামারীতে গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টার অভিযোগে মমিনুল ইসলাম (২৯) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

শনিবার (১৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মমিনুল ইসলাম ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার এলাকার সোনাতলী গ্রামের শফিকুল ইসলামের ছেলে।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, মমিনুল ইসলাম দীর্ঘদিন ধরে ডিবি পুলিশ পরিচয়ে বিভিন্ন ব্যক্তিকে ভয়ভীতি প্রদর্শন করে অর্থ আদায়ের চেষ্টা করতেন বলে অভিযোগ রয়েছে। কখনো মাদক মামলায়, আবার কখনো নারী ও শিশু নির্যাতন মামলায় ফাঁসানোর ভয় দেখিয়ে মানুষের কাছ থেকে অর্থ আদায়ের অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে।

এ ছাড়া তার বিরুদ্ধে ভূরুঙ্গামারী থানায় একটি চুরির মামলাও রয়েছে।

সম্প্রতি ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণা ও ভয়ভীতি প্রদর্শন করে এক বৃদ্ধের কাছ থেকে অর্থ আদায়ের চেষ্টাকালে তাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানা গেছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!