রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুই এমপির শাড়ি বিতরণ

অভিজিত শীল
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:২৫ pm
২৩
নাচোলে দুর্গাপূজা উপলক্ষে দুই এমপির শাড়ি বিতরণ

অভিজিত শীল, ​নাচোল (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি:

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দুস্থ, দরিদ্র ও অসহায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে প্রীতি উপহার হিসেবে শাড়ি বিতরণ করা হয়েছে।

​শনিবার (১৭ অক্টোবর) নাচোল উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে পৃথকভাবে এ শাড়ি বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্রধানমন্ত্রীর ত্রাণ ভান্ডার থেকে প্রাপ্ত বরাদ্দ থেকে সুবিধাবঞ্চিত ও সনাতন ধর্মাবলম্বী নারীদের হাতে এসব শাড়ি তুলে দেওয়া হয়। দুর্গাপূজার আনন্দ সবার মাঝে ছড়িয়ে দেওয়া এবং অসহায় মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যেই এ উদ্যোগ গ্রহণ করা হয়।

​সকাল ১০টায় অনুষ্ঠিত প্রথম পর্বের শাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান। নাচোল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নাচোল উপজেলা আমীর ইয়াকুব আলী। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নেজামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমিনুল ইসলাম।

​প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মু. মিজানুর রহমান বলেন, শারদীয় দুর্গাপূজার আনন্দ সমাজের সব শ্রেণি-পেশার মানুষের মাঝে ছড়িয়ে দিতে সরকার নানা ধরনের সহায়তা কার্যক্রম পরিচালনা করছে। উৎসবের আনন্দ থেকে যেন কোনো মানুষ বঞ্চিত না হয়, সেদিকে আমাদের সবাইকে নজর রাখতে হবে। এ সময় তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহমর্মিতা ও সৌহার্দ্য বজায় রেখে শান্তিপূর্ণভাবে উৎসব উদযাপনের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

​পরবর্তীতে দুপুর ২টায় একই মিলনায়তনে আয়োজিত দ্বিতীয় পর্বের অনুষ্ঠানে চাঁপাইনবাবগঞ্জ সংরক্ষিত আসনের সংসদ সদস্য সানজিদা ইয়াসমিন তুলি সনাতন ধর্মাবলম্বী নারীদের মাঝে ১০০টি শাড়ি বিতরণ করেন। উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা দাসের সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​এ সময় অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া (জাকা), সদস্য সচিব রফিকুল ইসলাম, নাচোল উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক ভাইস চেয়ারম্যান আবু তাহের খোকন, নাচোল ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম এবং কসবা ইউপি চেয়ারম্যান জাকারিয়া আল মেহরাব। এছাড়া স্থানীয় সনাতন ধর্মাবলম্বী নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!