রবিবার, ১৮ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

কোটালিপাড়ায় সরকারি অনুদান পেয়ে ও হচ্ছে না দুর্গাপূজা, ভক্তদের ক্ষোভ প্রকাশ।

হোসেন আলী রানা
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৭:০১ pm
৪৯
কোটালিপাড়ায় সরকারি অনুদান পেয়ে ও হচ্ছে না দুর্গাপূজা, ভক্তদের ক্ষোভ প্রকাশ।

কোটালিপাড়া সংবাদদাতা হোসেন আলী রানা।

গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার কলাবাড়ি ইউনিয়নের কলাবাড়ি গ্রামের সিদ্ধেশ্বর সেবাশ্রমে প্রতিবছর দুর্গাপূজা উদযাপন করা হলেও এ বছর তা হচ্ছে না। সরকারি অনুদান বরাদ্দ থাকা সত্ত্বেও পূজার আয়োজন না করার সিদ্ধান্ত নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন দীর্ঘদিন ধরে পূজার সঙ্গে সম্পৃক্ত ভক্তরা। এ ঘটনায় পূজা উদযাপন কমিটির সভাপতি শষো অধিকারী ও সাধারণ সম্পাদক অতুল বাড়ৈর বিরুদ্ধে অভিযোগ তুলেছেন তাঁরা। অভিযোগকারী সীমা গোলাদার জানান, প্রায় ২০ বছর ধরে তাঁর শ্বশুর সিদ্ধেশ্বর সেবাশ্রমে দুর্গাপূজা করে আসছিলেন। তাঁর শ্বশুরের মৃত্যুর পরও প্রতিবছর নিয়মিতভাবে সেখানে পূজা উদযাপন হয়ে আসছিল। তবে এ বছর নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর সরকারি অনুদান পেয়েও পূজা না করার পরিকল্পনা করা হচ্ছে বলে অভিযোগ তাঁর।

সীমা গোলাদারের দাবি, সরকার দুর্গাপূজা উদযাপনের জন্য অনুদান দিয়েছে। তাই ওই অর্থ দিয়ে যথারীতি পূজার আয়োজন করা উচিত। মন্দির সংস্কারের প্রয়োজন হলে পরবর্তী সময়ে সরকারের কাছে আবেদন করে সহযোগিতা নিয়ে সংস্কারকাজ করা যেতে পারে। তাঁর মতে, সরকারি অনুদানের অর্থে এ বছরও সেবাশ্রমে পূজা উদযাপন চান স্থানীয় ভক্তরা।অন্যদিকে, পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকের বক্তব্য অনুযায়ী, মন্দিরটি সংস্কারের প্রয়োজন রয়েছে। এ কারণে এবার পূজার আয়োজন না করে সরকারি অনুদানের অর্থ দিয়ে মন্দির সংস্কারের পরিকল্পনা করা হয়েছে।

এ বিষয়ে পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক অতুল বাড়ৈ বলেন, মন্দিরটি সংস্কারের বিষয়ে তাঁরা চিন্তাভাবনা করেছেন।তবে এ নিয়ে কেউ বাড়াবাড়ি করলে তিনি সরকারি অনুদানের টাকাও ফিরিয়ে দেবেন। সরকারি অনুদানের অর্থ পূজা উদযাপন নাকি মন্দির সংস্কারে ব্যয় করা হবে এ নিয়ে ভক্তদের মধ্যে মতবিরোধ দেখা দিয়েছে। দীর্ঘদিনের ধর্মীয় ঐতিহ্য বজায় রাখতে এবং বিরোধের অবসান ঘটাতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন অভিযোগকারী ও স্থানীয় ভক্তরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!