আটোয়ারীতে দুর্গাপূজা উপলক্ষে উপজেলা প্রশাসনের শারদীয় শুভেচ্ছা ও জরুরি যোগাযোগ নম্বর প্রকাশ
নিতিশ চন্দ্র বর্মন পঞ্চগড় প্রতিনিধি:
সনাতন ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আটোয়ারী উপজেলার সর্বস্তরের জনগণকে শারদীয় শুভেচ্ছা জানিয়েছে আটোয়ারী উপজেলা প্রশাসন, পঞ্চগড়। পূজা উদযাপনকালে শান্তি-শৃঙ্খলা রক্ষা এবং যেকোনো জরুরি প্রয়োজনে সার্বক্ষণিক সহায়তা প্রদানের লক্ষ্যে জরুরি যোগাযোগ নম্বরের তালিকা প্রকাশ করেছে উপজেলা প্রশাসন।
পূজাকালীন যেকোনো অপ্রত্যাশিত ঘটনা এড়াতে বা তাৎক্ষণিক সেবার জন্য স্থানীয় জনসাধারণকে নিচের নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে:
উপজেলা নির্বাহী অফিসার, আটোয়ারী: ০১৭০৮৩৯৭৭০৭
সহকারী কমিশনার (ভূমি), আটোয়ারী: ০১৩৫৬০৮২২৫৪
অফিসার ইনচার্জ, আটোয়ারী থানা: ০১৩২০১৩৮৪২৩
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা: ০১৭৩৭৮৮৮৩১১
এজিএম, পল্লী বিদ্যুৎ, আটোয়ারী: ০১৭৬৯৪০৭৫৬৮
উপজেলা আনসার ও ভিডিপি অফিসার, আটোয়ারী: ০১৩৭৫৭০৮৩৪৮
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, আটোয়ারী: ০১৯১০১০২৭৩০৫
কন্ট্রোল রুম / নিয়ন্ত্রণ কক্ষ: ০১৭৯৭২৭২৭৯২
জরুরি সেবা (জাতীয় হেল্পলাইন): ৯৯৯
উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, শারদীয় দুর্গোৎসব সুষ্ঠু, সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্নের লক্ষ্যে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত রয়েছে। কোনো সমস্যা বা জরুরি প্রয়োজনে উল্লেখিত নম্বরগুলোতে অবিলম্বে যোগাযোগ করার জন্য অনুরোধ করা যাচ্ছে।