নিতিশ চন্দ্র বর্মন
পঞ্চগড় প্রতিনিধি
বর্তমান সরকার অসাম্প্রদায়িক সরকার বলে মন্তব্য করেছেন পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।
তিনি শুক্রবার দুপুরে পঞ্চগড়ের গোয়ালপাড়া এলাকায় চাওয়াই নদীর বামতীর এলাকায় ৩৬০ মিটার বাঁধ উদ্বোধনকালে সাংবাদিকদের এ কথা বলেন।
এসময় তিনি বলেন, প্রধানমন্ত্রী সব এমপি প্রতিমন্ত্রীকে ডেকে বলেছেন একটি বিষয় মাথায় রাখতে বলেছেন, সনাতনীদের সর্ববৃহৎ ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দূর্গাপূজা নিভৃতে স্বাচ্ছন্দ্যে অন্তত উৎসবমুখর পরিবেশে পালনে তাদের সহযোগিতা করার জন্য আমাদের নিজ নিজ এলাকা থাকার নির্দেশনা দিয়েছেন।
তিনি আরো বলেন, সনাতনীদের আনন্দ বাড়িয়ে দিতে প্রধানমন্ত্রী রংপুর, রাজশাহী সহ তিনটি জেলায় সফর করবেন, কুশল বিনিময় করবেন।
অনুষ্ঠানে জেলা বিএনপির আহ্বায়ক জাহিরুল ইসলাম কাচ্চু, জেলা পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা কর্মচারী সহ স্থানীয় মানুষজন উপস্থিত ছিলেন।