শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আত্রাইয়ে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেপ্তার

মোঃ কমল হোসেন
শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৬ pm
৭৫
আত্রাইয়ে চোরাই চার্জার অটোরিকশাসহ আন্তজেলা চোর গ্রেপ্তার

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি: নওগাঁ-আত্রাই-নাটোর আঞ্চলিক সড়কে পুলিশের বিশেষ চেকপোস্টে চোরাই চার্জার অটোরিকশাসহ মো. নাসির উদ্দিন সাগর (৩১) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে আত্রাই থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় গত ১৫ অক্টোবর রাতে আত্রাই-রাণীনগর-নওগাঁ আঞ্চলিক মহাসড়কের আত্রাই থানা এলাকায় বিশেষ চেকপোস্ট স্থাপন করা হয়। রাত ১১টা ৩৫ মিনিটের দিকে এসআই মোস্তাফিজুর রহমানের নেতৃত্বে পুলিশ একটি চার্জার অটোরিকশা তল্লাশির সময় চালকের আচরণ সন্দেহজনক মনে হলে গাড়িসহ তাঁকে আটক করে জিজ্ঞাসাবাদ করে।

জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি স্বীকার করেন, ওই দিন বিকেল আনুমানিক ৫টা ৪০ মিনিটে নাটোরের মাদ্রাসা মোড় এলাকা থেকে অজ্ঞাতনামা দুই থেকে তিনজনের সহায়তায় অটোরিকশাটি চুরি করে নিয়ে আসছিলেন। আটক নাসির উদ্দিন সাগর নাটোর জেলার তেবাড়িয়া এলাকার মো. ইব্রাহিম হোসেন জাকিরের ছেলে।

পরে অটোরিকশার মালিক মো. লালু মিয়াকে খবর দেওয়া হলে তিনি আত্রাই থানায় এসে গাড়িটি শনাক্ত করেন। এ ঘটনায় মালিক বাদী হয়ে আত্রাই থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর ১৩, তারিখ ১৬ অক্টোবর ২০২৬। মামলাটি দণ্ডবিধির ৩৭৯ ও ৪১১ ধারায় রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে আরও জানা যায়, নওগাঁ-রাণীনগর-আত্রাই-নাটোর আঞ্চলিক মহাসড়কে নিরাপত্তা জোরদার করা হয়েছে। সড়কে চুরি, ছিনতাইসহ অপরাধ প্রতিরোধে রাতেও পুলিশের একাধিক চেকপোস্ট কার্যক্রম চালু রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!