শনিবার, ১৭ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আদালতের রায়ে মনোহরদীতে ৫.২৫ শতাংশ জমির দখল ফিরে পেলেন মকবুল হোসেন

মোঃএমরুল ইসলাম
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৮:৫৮ pm
৬১
আদালতের রায়ে মনোহরদীতে ৫.২৫ শতাংশ জমির দখল ফিরে পেলেন মকবুল হোসেন

নরসিংদী মনোহরদী প্রতিনিধিঃ

নরসিংদীর মনোহরদীতে আদালতের রায়ে ৫ দশমিক ২৫ শতাংশ জমির দখল ফিরে পেয়েছেন মকবুল হোসেন নামে এক ব্যক্তি। জমির দখল ফিরে পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন তিনি ও তাঁর ভাই আবুল কাশেম জুলহাস।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরে উপজেলার বড়চাপা ইউনিয়নের কাহেতেরগাঁও গ্রামে ওই জমির দখল মকবুল হোসেনকে বুঝিয়ে দেন নরসিংদী জজ কোর্টের নাজির মাহবুব রেজা।

আদালতের রায় বাস্তবায়নের অংশ হিসেবে জমির দখল বুঝিয়ে দেওয়ার মধ্য দিয়ে মকবুল হোসেন তাঁর মালিকানাধীন ৫ দশমিক ২৫ শতাংশ জমির দখল ফিরে পান।

জমির দখল বুঝে পেয়ে মকবুল হোসেন ও তাঁর ভাই আবুল কাশেম জুলহাস সন্তোষ প্রকাশ করেন। এ সময় তাঁরা আদালতের প্রতি কৃতজ্ঞতা জানান।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!