সোমবার, ০৫ অক্টোবর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দীর্ঘদিনের স্বপ্নের অবসান: উদ্বোধন হলো ফুলবাড়ী পৌর পার্কের নির্মাণ কাজ

মোঃ রাব্বি হাসান
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৫:৫৬ pm
৫
দীর্ঘদিনের স্বপ্নের অবসান: উদ্বোধন হলো ফুলবাড়ী পৌর পার্কের নির্মাণ কাজ

মোঃ রাব্বি হাসান

ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি:

দিনাজপুরের ফুলবাড়ীতে নির্মাণাধীন পৌর পার্কের স্মৃতিফলক উন্মোচনের মাধ্যমে স্থানীয় বাসিন্দাদের দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক।

রবিবার (৪ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ী যমুনা ব্রিজের পশ্চিম পাড়ে, জেলা পরিষদ ডাকবাংলোসংলগ্ন এলাকায় আনুষ্ঠানিকভাবে এ স্মৃতিফলক উদ্বোধন করা হয়। উদ্বোধন শেষে নির্ধারিত স্থানটিতে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

স্থানীয় বাসিন্দারা জানান, স্বাধীনতার পর থেকে ফুলবাড়ী পৌর শহরে একটি আধুনিক পার্কের তীব্র প্রয়োজন থাকলেও এতদিন এ বিষয়ে কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। অবশেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান এ বিষয়ে বিশেষ উদ্যোগ গ্রহণ করেন এবং সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক এতে সার্বিক সহযোগিতা প্রদান করেন। এ সময় প্রশংসনীয় ও ইতিবাচক এ পদক্ষেপকে সাধুবাদ জানান এলাকার গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ. এস. এম. শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাফিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম এবং ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন।

এছাড়াও সংসদ সদস্যের নির্বাচনী সমন্বয়ক আলাউদ্দিন মাস্টার, সমন্বয়ক সাহাজুল ইসলামসহ স্থানীয় বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

পৌর পার্কের স্মৃতিফলক উন্মোচন শেষে সংসদ সদস্য রেজওয়ানুল হক শিবনগর ইউনিয়নে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত অসহায় রিকশাচালক খোকনের পুড়ে যাওয়া বসতবাড়ি পরিদর্শন করেন। পরবর্তীতে তিনি উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন ক্রীড়া সংগঠনের খেলোয়াড়দের মাঝে ক্রীড়াসামগ্রী বিতরণ করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!