শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

৩৩ মাস পর ভারত থেকে ভূরুঙ্গামারী সীমান্তে ফিরলেন ৩ বাংলাদেশি

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ pm
২৯
৩৩ মাস পর ভারত থেকে ভূরুঙ্গামারী সীমান্তে ফিরলেন ৩ বাংলাদেশি

অবৈধভাবে ভারতে প্রবেশের দায়ে আটক এক নারীসহ তিন বাংলাদেশি ৩৩ মাস ভারতীয় কারাগারে কারাভোগ শেষে দেশে ফিরেছেন।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী সীমান্ত দিয়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) তাদের সোনাহাট বিজিবির কাছে হস্তান্তর করে।

পরে সন্ধ্যায় সোনাহাট বিজিবি ক্যাম্প থেকে তাদের ভূরুঙ্গামারী থানায় সোপর্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ভূরুঙ্গামারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিম উদ্দিন।

ফেরত আসা তিনজন হলেন—কুড়িগ্রামের কচাকাটা থানার আব্দুল জলিল ও মুজাফফর হোসেন এবং ঢাকা জেলার যাত্রাবাড়ী এলাকার শারমিন আক্তার।

পুলিশ জানায়, অবৈধভাবে ভারতে প্রবেশের পর তারা দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে আটক হন। পরে ৩৩ মাস কারাভোগ শেষে মুক্তি পেলে নিয়মিত প্রক্রিয়ায় বিএসএফ তাদের বিজিবির কাছে হস্তান্তর করে।

ওসি আজিম উদ্দিন জানান, তিনজনের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। পরিবারের সদস্যরা থানায় এলে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাদের পরিবারের জিম্মায় হস্তান্তর করা হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!