সোমবার, ১৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাজীপুর সিটি কর্পোরেশনের সেবার মানোন্নয়ন ও কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফরিদ হোসেন
রবিবার, ১৬ আগস্ট ২০২৬, ০৯:১৩ pm
গাজীপুর সিটি কর্পোরেশনের সেবার মানোন্নয়ন ও কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত
গাজীপুর সিটি কর্পোরেশনের সেবার মানোন্নয়ন ও কার্যক্রমের গতিশীলতা বৃদ্ধিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃ ফরিদ হোসেন

গাজীপুর সিটি কর্পোরেশনের কার্যক্রমের গতিশীলতা আরও বৃদ্ধি, সেবার মানোন্নয়ন এবং নাগরিকসেবা সহজ, দ্রুত ও কার্যকর করার লক্ষ্যে কর্মকর্তাদের সঙ্গে এক গুরুত্বপূর্ণ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় গাজীপুর সিটি কর্পোরেশনের বিভিন্ন বিভাগের চলমান কার্যক্রম, উন্নয়নমূলক প্রকল্প, দাপ্তরিক কার্যক্রমের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। পাশাপাশি চলমান উন্নয়ন কাজসমূহ যথাসময়ে ও সুষ্ঠুভাবে সম্পন্ন করার পাশাপাশি নগরবাসীর প্রত্যাশিত সেবা নিশ্চিত করার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়।

সভায় সভাপতিত্ব করেন গাজীপুর সিটি কর্পোরেশনের মাননীয় প্রশাসক জনাব শওকত হোসেন সরকার। তিনি কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন, নগরবাসীর সেবার মান আরও উন্নত করতে হবে এবং দাপ্তরিক কার্যক্রমে সমন্বয় ও জবাবদিহিতা বৃদ্ধি করতে হবে। একই সঙ্গে কাজের গতি বাড়িয়ে নাগরিকদের দ্রুত ও মানসম্মত সেবা নিশ্চিত করার নির্দেশনা প্রদান করেন।

সভায় উপস্থিত কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রমের অগ্রগতি তুলে ধরেন এবং সেবার মানোন্নয়নে বিভিন্ন প্রস্তাব ও মতামত উপস্থাপন করেন। এ সময় নগর উন্নয়ন ও জনসেবামূলক কার্যক্রমকে আরও বেগবান করার লক্ষ্যে সমন্বিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

তারিখ: ১৬ আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

প্রতিবেদক: মোঃ ফরিদ হোসেন

গাজীপুর প্রতিনিধি

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!