শনিবার, ১৫ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আন্তর্জাতিক স্থাপত্য ফোরামে WUB-এর দুই শিক্ষকের গবেষণাপত্র

মো জিহাদ সরকার
বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ১১:৫২ pm
১০
    আন্তর্জাতিক স্থাপত্য ফোরামে WUB-এর দুই শিক্ষকের গবেষণাপত্র
ARCASIA Forum 2026-এ WUB-এর দুই শিক্ষকের গবেষণাপত্র, একটির Best Paper Award

জিহাদ সরকার , সিটি রিপোর্টার - ঢাকা

এশিয়ার মর্যাদাপূর্ণ স্থাপত্যবিষয়ক প্ল্যাটফর্ম ARCASIA Forum 2026-এ উপস্থাপনের জন্য ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের (WUB) আর্কিটেকচার বিভাগের দুই ফ্যাকাল্টি সদস্যের দুটি গবেষণাপত্র নির্বাচিত হয়েছে। এর মধ্যে একটি গবেষণাপত্র Best Paper Award অর্জন করেছে এবং অন্যটি Call for Papers Award-এর Finalist হিসেবে নির্বাচিত হয়েছে।

আগামী ৮ থেকে ১২ সেপ্টেম্বর ২০২৬ ভারতে অনুষ্ঠিত হবে ARCASIA Forum 2026। এতে অংশ নিয়ে WUB-এর আর্কিটেকচার বিভাগের ওই দুই ফ্যাকাল্টি সদস্য তাদের গবেষণাপত্র উপস্থাপন করবেন।

ARCASIA (Architects Regional Council Asia) এশিয়ার অন্যতম গুরুত্বপূর্ণ আঞ্চলিক স্থাপত্য প্ল্যাটফর্ম। এশিয়ার ২২টি দেশের স্থাপত্য প্রতিষ্ঠান, পেশাজীবী ও গবেষকদের অংশগ্রহণে এই ফোরামে স্থাপত্য, গবেষণা, পেশাগত জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ তৈরি হয়।

ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের আর্কিটেকচার বিভাগ জানিয়েছে, তাদের দুই ফ্যাকাল্টি সদস্যের গবেষণাপত্র আন্তর্জাতিক পর্যায়ের এই ফোরামে নির্বাচিত হওয়ায় তারা গর্বিত। বিশেষ করে একটি গবেষণাপত্র Best Paper Award অর্জন করায় বিভাগের গবেষণা কার্যক্রমের জন্য এটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

অন্য গবেষণাপত্রটি Call for Papers Award-এর Finalist হিসেবে নির্বাচিত হয়েছে। এর মাধ্যমে আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের স্থাপত্য গবেষণার পাশাপাশি ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের আর্কিটেকচার বিভাগের গবেষণা কার্যক্রমও তুলে ধরার সুযোগ তৈরি হয়েছে।

ARCASIA Forum 2026-এ অংশগ্রহণের মাধ্যমে WUB-এর ফ্যাকাল্টি সদস্যরা এশিয়ার বিভিন্ন দেশের স্থাপত্যবিদ, গবেষক ও পেশাজীবীদের সঙ্গে জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ পাবেন।

বিশ্ববিদ্যালয়ের আর্কিটেকচার বিভাগ তাদের এই অর্জনে দুই ফ্যাকাল্টি সদস্যকে অভিনন্দন জানিয়েছে এবং আন্তর্জাতিক পর্যায়ে তারা বিভাগ ও বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধিত্ব করবেন বলে জানিয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!