মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

দেশে ফিরেই মানুষের ভালোবাসায় সিক্ত রুবেল আলী, কায়েমপুরকে মাদকমুক্ত করার প্রত্যয়

মোঃ উজ্জ্বল মিয়া কসবা উপজেলা প্রতিনিধি
সোমবার, ১০ আগস্ট ২০২৬, ১১:৩২ pm
দেশে ফিরেই মানুষের ভালোবাসায় সিক্ত রুবেল আলী, কায়েমপুরকে মাদকমুক্ত করার প্রত্যয়
কথা বলছেন সাংবাদিকদের সামনে রুবেল আলী

দীর্ঘ প্রবাসজীবন শেষে নিজ এলাকায় ফিরেছেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী মোঃ রুবেল আলী। তাঁর দেশে ফেরাকে কেন্দ্র করে ইউনিয়নের বিভিন্ন এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

১০ আগাষ্ঠ, সোমবার বিকেল ৫ ঘটিকায় নিজ এলাকায় পৌঁছালে ইউনিয়নের বিভিন্ন গ্রাম থেকে আসা শত শত সমর্থক, শুভাকাঙ্ক্ষী ও স্থানীয় বাসিন্দা ফুলেল শুভেচ্ছা, করতালি ও বাদ্যযন্ত্রের সুরে তাঁকে বরণ করে নেন। সড়কের দুই পাশে অবস্থান নিয়ে অনেকে ফুল ছিটিয়ে রুবেল আলীকে স্বাগত জানান।এসময় উপস্থিত ছিলেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল ওয়াদুদ মেম্বার, কায়েমপুর ইউনিয়নের যুবদলের তারেক সরকার,

উপস্থিত ছিলেন কসবা উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী সজীব শ্রাবণ ভাই।

বরণ অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, যুবসমাজ, প্রবীণ নাগরিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের উপস্থিতি ছিল। এ সময় সমর্থকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।স্থানীয় সমর্থকরা জানান, দীর্ঘদিন প্রবাসে থাকলেও রুবেল আলী এলাকার মানুষের সঙ্গে যোগাযোগ রাখার পাশাপাশি বিভিন্ন সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করেছেন। এ কারণে স্থানীয়দের মধ্যে তাঁর প্রতি আস্থা ও সমর্থন তৈরি হয়েছে বলে দাবি তাঁদের।দেশে ফিরে রুবেল আলী বলেন, বিগত দিনে আওয়ামীলীগের সাবেক আইনমন্ত্রী,এডভোকেট আনিসুল হক আমাকে মিথ্যা,মামলা, হামলা করার কারণে জীবন বাচাতে বিদেশে চলে যায়। আজ আমি দেশের মাটিতে পা রাখলাম, আপনাদের অকৃত্রিম ভালোবাসা ও আন্তরিক অভ্যর্থনায় আমি অভিভূত। এই ভালোবাসার ঋণ কখনো শোধ করার নয়। কায়েমপুর ইউনিয়নের শান্তি, উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করতে চাই। বিশেষ করে তরুণ সমাজকে মাদকের ভয়াবহতা থেকে দূরে রেখে একটি মাদকমুক্ত সমাজ গড়তে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করার প্রত্যয় রয়েছে। এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদ লড়বেন বলে জানিয়েছেন।রুবেল আলীর দেশে ফেরাকে ঘিরে দিনব্যাপী কায়েমপুর ইউনিয়নের বিভিন্ন এলাকায় আনন্দঘন পরিবেশ বিরাজ করে। ফুলেল শুভেচ্ছা, বাদ্যযন্ত্রের সুর ও সাধারণ মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে তাঁর বরণ অনুষ্ঠানটি স্থানীয়দের মাঝে ব্যাপক সাড়া ফেলে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!