খুলনা প্রতিনিধি
খুলনা নগরী সোনাডাঙ্গা থানার করিমনগর এলাকায় (১০ই আগস্ট )সকাল ১০'৩০ মিনিটের দিকে দুর্বৃত্তদের গুলিতে শিমুল (৪০) নামে এক নারী গুলিবিদ্ধ হয়। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয়। গুলিবিদ্ধ নারী মুকুলের স্ত্রী। তিনি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
পুলিশের তথ্য মতে ও স্থানীয় সূত্রে জানা যায় সোমবার সকালে ৬-৭ জনের এক সন্ত্রাসী দল মোটরসাইকেল যোগে করিম নগরে প্রবেশ করে হৃদয় নামক এক যুবককে খুঁজতে যায় এবং আশে পাশে না পেয়ে এক পর্যায়ে তারা হৃদয়ের বাড়িতে যেয়ে হামলা করে। হৃদয়কে খুঁজতেছে এসেছি বললে হৃদয়ের মা শিমুল জানান হৃদয় বাড়িতে নেই। নাই বলার কারণে ওই দলেরই একজন উত্তেজিত হয়ে গুলি ছোড়ে। গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরের পিছনের ডান পাশে বিদ্ধ হয়। গুলির শব্দে আশেপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা দ্রুত মোটরসাইকেল যোগে ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয় লোকজন শিমুলকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে চিকিৎসা দেন কিন্তু আহত শিমুলের গুলি বের করা সম্ভব হয়নি বলে চিকিৎসক জানিয়েছে।
পরিবারের পক্ষ থেকে জানানো হয় আহত শিমুলের স্বামী মুকুল বলেন সাড়ে দশটার দিকে ছয় সাতজন যুবক এসে আমাদের দরজায় টোকা দেয়। টোকার শব্দে দরজা খুললে তারা আমাদের ছেলে হৃদয়কে খোঁজ করে এবং হৃদয়কে বের হতে বলে। কিন্তু হৃদয়ের মা বলে আমার হৃদয় এখন বাড়িতে নেই। পরে তাদের মধ্য থেকে একজন গুলি চালায় গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে শিমুলের কোমরের ডানদিকে গুলিবিদ্ধ হয়। শিমুল করিম নগরের বাসবাস রত বাসিন্দা।
এ বিষয়ে সোনাডাঙ্গা থানার
ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ রফিকুল ইসলাম বলেন যে আমরা খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করছি এবং এ বিষয়ে জড়িতদের দ্রুত গ্রেফতারের চেষ্টা করছি। ঘটনার সাথে যারা আছে তাদেরকে অবশ্যই আমরা সনাক্ত করতে পারব বলে আশাবাদী। ওসি আরো বলেন আহত নারী শিমুলের ছেলে হৃদয়ের সঙ্গে একটি পক্ষের বিরোধ রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ঘটনা কে কেন্দ্র করে এই ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে ঘটনা যারা ঘটিয়েছে তাদেরকে দ্রুত আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় সোনাডাঙা থানায় মামলার প্রস্তুতি চলছে।
ঘটনার পর থেকে করিম নগর এলাকায় থমথমে ভাব। জনগণের মনে একপ্রকার আশঙ্কা বিরাজ করছে।
গোলাম কিবরিয়া
খুলনা
১০ই আগস্ট ২০২৬