সোমবার, ১০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সৌদি আরবে আগুনে দগ্ধ হয়ে নওগাঁর ৭ জনের মর্মান্তিক মৃত্যু, বাড়তে পারে সংখ্যা

আব্দুল্লাহ আল মাহীদ
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ১১:৫৬ pm
১৩৩
সৌদি আরবে আগুনে দগ্ধ হয়ে নওগাঁর ৭ জনের মর্মান্তিক মৃত্যু, বাড়তে পারে সংখ্যা

সৌদি আরবে একটি সোফা কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে নওগাঁর আত্রাই উপজেলার ৭ জন প্রবাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার ৯ আগস্ট, দেশটির আল রিয়াদ আজিজিয়া শহরের একটি সোফা কারখানায় এই দুর্ঘটনা ঘটে।


রাত সাড়ে ১০টার সময় আত্রাই উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মনিরুজ্জামান এই ৭ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। 

নিহতদের বিষয়ে ইউএনও জানান, নিহতদের মধ্যে উপজেলার গন্ডগোহালী গ্রামের ৪ জন, বিষা গ্রামের ২ জন এবং পারকাসুন্দা গ্রামের ১ জন রয়েছেন। জীবিকার তাগিদে তারা নিজ এলাকা ছেড়ে সৌদি আরবে গিয়ে ওই সোফা কারখানায় কাজ করছিলেন। তবে দুর্ঘটনাস্থলে উদ্ধার কার্যক্রম ও পরিস্থিতি বিবেচনায় এই মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

এদিকে সামাজিক যোগাযোগমাধ্যমে এই দুর্ঘটনা নিয়ে নানা গুঞ্জন ছড়িয়ে পড়েছে। কেউ কেউ ১৫ জন, ১৭ জন এমনকি ১৯ জনের মৃত্যুর কথাও লিখছেন। তবে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে এখন পর্যন্ত নিশ্চিত করে ৭ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে।

এককভাবে আকস্মিক এই মৃত্যুর খবর এলাকায় ছড়িয়ে পড়ার পর থেকে পুরো আত্রাই উপজেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন স্বজনরা। শোকে স্তব্ধ পুরো নিহতের পরিবার ও এলাকাবাসী।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!