মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের মুখোমুখি সংঘর্ষ, বাকেরগঞ্জের শিক্ষার্থীসহ নিহত ৩।

মোঃমিজানুর রহমান
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৮:৫৭ pm
২৭
বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে বাসের মুখোমুখি সংঘর্ষ, বাকেরগঞ্জের শিক্ষার্থীসহ নিহত ৩।

বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে আলফা পরিবহন ও বিআরটিসি বাসের মুখোমুখি সংঘর্ষে বাকেরগঞ্জের এক শিক্ষার্থীসহ তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনের সড়কে আলফা ও বিআরটিসি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে উভয় বাসের বেশ কয়েকজন যাত্রী আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা আহতদের উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।

হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গুরুতর আহত বাকেরগঞ্জের ওই শিক্ষার্থীর মৃত্যু হয়। নিহত শিক্ষার্থী বাকেরগঞ্জ সেন্ট এলফেন্ড হাই স্কুল অ্যান্ড কলেজের ২০২৫ ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে সহপাঠী, শিক্ষক ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে।

এ ঘটনায় আরও দুইজন নিহত হয়েছেন বলে জানা গেছে। দুর্ঘটনার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার কারণ ও দায়ীদের বিষয়ে তদন্ত চলছে।

নিহত শিক্ষার্থীর অকাল মৃত্যুতে তার পরিবার, সহপাঠী ও শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা গভীর শোক প্রকাশ করেছেন। তারা এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সড়কে যানবাহনের বেপরোয়া চলাচল বন্ধ ও চালকদের আরও সতর্ক হওয়ার দাবি জানিয়েছেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!