দর্শনা–ঢাকা (ভায়া যশোর) আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
মো: আরিফুল ইসলাম, ঝিনাইদহ কালীগঞ্জ।।
কালীগঞ্জ উন্নয়ন ফোরামের উদ্যোগে মোবারকগঞ্জ রেলওয়ে স্টেশন প্ল্যাটফর্মে দর্শনা–ঢাকা (ভায়া যশোর) আন্তঃনগর ট্রেন চালুর দাবিতে এক মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণ করেন ঝিনাইদহ-৪ আসনের মাননীয় সংসদ সদস্য মাওলানা আবু তালিব। এ সময় তিনি বলেন, দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের এই যৌক্তিক দাবি বাস্তবায়িত হলে শিক্ষার্থী, চাকরিজীবী, ব্যবসায়ী ও সাধারণ মানুষের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও সাশ্রয়ী হবে। পাশাপাশি এ অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা ও অর্থনৈতিক কর্মকাণ্ডে নতুন গতি সঞ্চার হবে।
জনস্বার্থে এই প্রাণের দাবি দ্রুত বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানানো হয়।