মঙ্গলবার, ১১ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

নিউইয়র্কের দর্শকদের মাতালেন অপূর্ব, সোল্ড-আউট একক সংগীতানুষ্ঠান

তানিয়া আক্তার ফারজানা
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৬:৪৭ pm
নিউইয়র্কের দর্শকদের মাতালেন অপূর্ব, সোল্ড-আউট একক সংগীতানুষ্ঠান

তানিয়া আক্তার ফারজানা

পর্দায় অভিনয়ের মাধ্যমে লাখো দর্শকের হৃদয় জয় করা জিয়াউল ফারুক অপূর্ব এবার সংগীতশিল্পী হিসেবেও নিউইয়র্কের দর্শকদের মুগ্ধ করেছেন। নিউইয়র্কে অনুষ্ঠিত তাঁর প্রথম একক সংগীতানুষ্ঠান ছিল পুরোপুরি দর্শকপূর্ণ। ৮ আগস্ট স্থানীয় সময় সন্ধ্যায় নিউইয়র্কের জ্যামাইকা পারফর্মিং আর্টস সেন্টারে অনুষ্ঠিত হয় অপূর্বের একক কনসার্ট ‘অপূর্ব লাইভ মিউজিক্যাল নাইট’। প্রায় দুই ঘণ্টার এই আয়োজনে চার শতাধিক দর্শক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অপূর্ব নিজেই মঞ্চে গান পরিবেশন করেন।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, কনসার্টটির টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছিল ১০০ ও ৩০০ মার্কিন ডলার। বাংলাদেশি মুদ্রায় যা আনুমানিক ১২ হাজার ৩০০ ও ৩৭ হাজার টাকার সমান। দর্শকদের ব্যাপক আগ্রহের কারণে অনুষ্ঠানটি হাউসফুল হয়ে যায় এবং অনেকেই টিকিট না পেয়ে কনসার্টে অংশ নিতে পারেননি।

অনুষ্ঠান শেষে দর্শকদের ভালোবাসা ও উচ্ছ্বাসে আবেগাপ্লুত হয়ে পড়েন অপূর্ব। রোববার নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে নিউইয়র্কের দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

অপূর্ব লেখেন, নিউইয়র্ক তাঁর হৃদয় জয় করেছে এবং আগের রাতের অভিজ্ঞতা তাঁর কাছে স্বপ্নপূরণের মতো মনে হয়েছে।

প্রথম একক সংগীতানুষ্ঠানে মঞ্চে দাঁড়িয়ে প্রবাসী

বাংলাদেশিদের উষ্ণতা, ভালোবাসা ও উচ্ছ্বাস অনুভব করার সুযোগকে জীবনের স্মরণীয় মুহূর্ত হিসেবে উল্লেখ করেন অপূর্ব। এই আয়োজন সফল করতে দর্শক, আয়োজক এবং সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান তিনি। অভিনয়ের পাশাপাশি সংগীতের প্রতিও অপূর্বের দীর্ঘদিনের আগ্রহ রয়েছে। এবার নিউইয়র্কের মঞ্চে একক কনসার্টের মাধ্যমে সেই সংগীত চর্চার নতুন পরিচয়ই তুলে ধরলেন এই অভিনেতা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!