রবিবার, ০৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মোঃ এনামুল হক
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০৩:২৭ pm
গাইবান্ধায় নদীভাঙন এলাকা পরিদর্শন করলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

মোঃ এনামুল হক ,

গাইবান্ধা জেলা:

গাইবান্ধায় ব্রহ্মপুত্র ও যমুনা নদীর তীরবর্তী নদীভাঙনকবলিত বিভিন্ন এলাকা সরেজমিন পরিদর্শন করেছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এমপি। শনিবার (৮ আগস্ট) নদী শাসন ও নদীতীর সংরক্ষণ প্রকল্পের আওতাধীন ঝুঁকিপূর্ণ এলাকাগুলো পরিদর্শনকালে তিনি স্থানীয় প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

​প্রতিমন্ত্রী এদিন সকালে নৌপথে গাইবান্ধা সদর উপজেলার চিথুলিয়া ও দিগড় এলাকা পরিদর্শন করেন। এরপর তিনি ফুলছড়ি উপজেলার জিগাবাড়ী ও উড়িয়া এবং সুন্দরগঞ্জ উপজেলার শ্রীপুর ও লাল-চামার এলাকার ভাঙনকবলিত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন এবং ভুক্তভোগী মানুষের খোঁজখবর নেন।

​পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে জেলা ও উপজেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এবং স্থানীয় জনপ্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

​নদীভাঙন রোধে দ্রুত ও কার্যকর পদক্ষেপ গ্রহণের অংশ হিসেবে এই পরিদর্শন অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন স্থানীয়রা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!