ইব্রাহিম হোসেন হাকিমপুর উপজেলা প্রতিনিধি
যদি লক্ষ্য থাকে অটুট তবে দেখা হবে বিজয়ে' এমন কথার সাথে বাস্তবে মিল দেখিয়ে দিয়েছেন দিনাজপুরের হাকিমপুর হিলি উপজেলার বোয়ালদাড় ইউনিয়নের প্রত্যন্ত বিশাপাড়া গ্রামের কৃতি সন্তান মেধাবী ছাত্র সারিম আহমেদ জুন। সে মা বাবার একমাত্র আদরের সন্তান। জুন মাসে জন্মগ্রহণ করায় আদর করে জুন নামে ডাকে সবাই। সারিম আহমেদ জুন ২০২৬ এর চলতি সেশানে (MCSK) মিলিটারি কলিজিয়েট স্কুল খুলনা তে ২৭ তম ব্যাচে বয়েজ উইংগসে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছে। তার এই সাফল্যের জন্য তার মা, বাবা, শিক্ষক ও গ্রামের মানুষ সহ এলাকাবাসী অত্যান্ত খুশি।
উপজেলার বিশাপাড়া গ্রামে যায় সারিম আহমেদ জুন এর বাসায় কিন্তু দেখা মিলে নাই তার সাথে। শুধু তাই নয় ছেলে ভালো পড়া লেখা করে একদিন মানুষের মতো মানুষ হবে। সেই আশায় ছেলেকে সাথে নিয়ে মা মোছাঃ জীবন নাহার থাকেন রাজধানী শহরের মিরপুরে। বাবা এ বি এম সাব্বির প্রবাসে দুবাই আরব আমিরাতে অবস্থান করেন।
সেখানে গিয়ে একই গ্রামের বাসিন্দা বিশাপাড়া আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল কুদ্দুস বলেন, সাব্বির হোসেন খুব ভালো ছেলে। দীর্ঘ দিন থেকে প্রবাসে অবস্থান করে। তার একটা মাত্র সন্তান খুব ভদ্র ও নম্র স্বভাবের। ছেলেকে নিয়ে তার মা ঢাকায় থাকে। শুনেছি এবার তার ছেলে খুলনার MCSK মিলিটারি কলিজিয়েট (ক্যাডেট) স্কুলে ভর্তি হয়েছে। এতে আমরা গ্রামবাসী খুব আনন্দিত। এটা আমাদের শুধু গ্রাম আর এলাকা নয় গোটা উপজেলার গর্ব।
অত্র ওয়ার্ডের ইউপি সদস্য মাসুদ রানা বলেন, সাব্বির এর মতো একটা ছেলে হয় না। বাবা যেমন ছেলে তার চেয়েও ভালো। এবার না কি খুলনা মিলিটারি ক্যাডেট স্কুলে ভর্তি হয়েছে। দোয়া করি সে যেন মানুষের মতো মানুষ হয়ে এলাকার মানুষ তথা দেশের মানুষের সেবা করতে পারে।
সারিম আহমেদ জুন হাকিমপুর উপজেলা পরিষদ আদর্শ বিদ্যানিকেতনে লেখাপড়া করতেন।
অত্র প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক এইচ এম আওলাদ হোসেন বলেন, সারিম আহমেদ জুন খুব মেধাবী ছাত্র ছিলেন এবং অত্যন্ত নম্র ও ভদ্র স্বভাবের। তার গৌরবোজ্জ্বল সাফল্যর জন্য বিদ্যালয পরিবারের পক্ষ থেকে জানাই আন্তরিক অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা।
তিনি আরও বলেন, তার এই অসাধারণ অর্জনে আমারা বিশ্বাস করি, ক্যাডেট কলেজের সুশৃঙ্খল পরিবেশ, সততা, দেশপ্রেম,নেতৃত্বগুণ ও মানবিক মূল্যবোধে সমৃদ্ধশালী একজন আদর্শ মানুষ হিসেবে নিজেকে গড়ে উঠবে সারিম আহমেদ জুন এবং দেশ ও জাতির কল্যাণে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। সেই সাথে বিদ্যালয়ের সুনাম অক্ষুন্ন রাখবে । আমরা তার সুস্বাস্থ্য দীর্ঘায়ু উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার জন্য দোয়া করি।
বাবা এ বি এম সাব্বির প্রবাস থেকে মোবাইল ফোনে অডিও কলে বলেন, প্রবাসী জীবন কখনো সুখের নয় ভাই। আল্লাহর অশেষ রহমত আমাদের পরিবারের দীর্ঘ দিনের স্বপ্ন পূরণ হয়েছে এর জন্য আলহামদুলিল্লাহ! ছেলে আমার MCSK মিলিটারি কলিজিয়েট স্কুল খুলনায় গত ৭ এপ্রিল সপ্তম শ্রেণীতে ভর্তি হয়েছে। এটা যে কি আনন্দের তা ভাষায় প্রকাশ করতে পারবো না। তার এই সাফল্যের সবটুকু অবদান শিক্ষক ও শিক্ষিকার পরে তার মায়ের। তার মা ছেলের সাফল্যের জন্য শত কষ্ট ত্যাগ স্বীকার করে ছেলেকে নিয়ে ঢাকায় থাকে। আমি ২০০৮ সাল থেকে দুবাই আরব আমিরাতে, আলট্রাটেক সিমেন্ট,অদিত্য বিরলা গ্রুপ অব কোম্পানিতে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার পদে কর্মরত আছি। আমাদের স্বপ্ন সারিম আহমেদ জুন মানুষের মতো মানুষ হয়ে গড়ে উঠবে এবং দেশ ও দেশের মানুষের কল্যাণে কাজ করবে আমরা আমাদের একমাত্র সন্তানের জন্য সকলের নিকট দোয়া কামনা করছি।
ক্যাডেট সারিম আহমেদ জুন মুঠোফোনে বলেন, আমি ২০২৬ এর চলতি সেশানে MCSK তে ২৭ তম ব্যাচে বয়েজ উইংগসে ভর্তি হওয়ার সুযোগ পেয়েছি। সেই জন্য প্রথমেই আল্লাহর শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ্। আমার শিক্ষা জীবন শুরু হাকিমপুর উপজেলা পরিষদ আদর্শ বিদ্যা-নিকেতনে। পরবর্তীতে ঢাকা মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজে স্থানান্তরিত হই। আমি আমার মা-বাবা ও শিক্ষকদের প্রতি কৃতজ্ঞতা জানাই এবং ভবিষ্যৎ সাফল্যের জন্য সবার কাছে দোয়া চাই। সবার একটা লক্ষ্য থাকে সেই থেকে বলছি, লেখাপড়া শেষে ভবিষ্যতে আমি রোবটিক্স ও স্পেস ইঞ্জিনিয়ারিং নিয়ে উচ্চশিক্ষা গ্রহণ করে NASA ও SpaceEx এর সাথে গবেষণা মুলক কাজ করতে চাই। সেই সাথে পরিবার,গ্রাম, নিজ এলাকা এবং সর্বপরী দেশের কল্যাণে সর্বদা নিজেকে সম্পৃক্ত রাখতে চাই। সকলেই আমার জন্য দোয়া করবেন।