সুবাস চন্দ্র,বদলগাছি (নওগাঁ)প্রতিনিধিঃ
নওগাঁর বদলগাছীতে নানা আয়োজনের মধ্য দিয়ে আন্তর্জাতিক আদিবাসী দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে আজ রবিবার (৯ আগস্ট) ১০ টায় সকালে এক বর্ণাঢ্য র্যালি, আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানের শুরুতেই উপজেলা চত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়।
উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন স্থানীয় আদিবাসী নেতা আকাশ পাহান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ-৩ আসনের মাননীয় সংসদ সদস্য ফজলে হুদা বাবুল। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বদলগাছী উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনি।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় রাজনৈতিক নেতাকর্মী, সুশীল সমাজের প্রতিনিধি, সাংবাদিকবৃন্দ এবং স্থানীয় আদিবাসী সমপ্রদায়ের বিপুল সংখ্যক মানুষ । আলোচনা সভা শেষে আদিবাসী তরুণ-তরুণীদের অংশগ্রহণে তাদের নিজস্ব ঐতিহ্যবাহী গান ও নৃত্য পরিবেশিত হয়।