রবিবার, ০৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ডেমরায় এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

মোঃ কামরুল হাসান পলাশ
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০১:৩৯ pm
৪০
ডেমরায় এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি

রাজধানীর ডেমরায় এম এ সাত্তার উচ্চ বিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সারাদেশে সবুজায়ন কর্মসূচির অংশ হিসেবে রোববার (৯ আগস্ট) সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির উদ্বোধন করা হয়।

বিদ্যালয়ের মাঠে আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র, ডেমরা থানা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক (সদস্য সচিব পদমর্যাদায়) এবং ৬৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. আনিসুজ্জামান ও বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবদুস সালাম।

এ সময় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। কর্মসূচিতে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়।

বৃক্ষরোপণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডেমরা থানা বিএনপির সদস্য (দফতরের দায়িত্বপ্রাপ্ত) মো. মনির হোসেন খান, সদস্য মো. আহাদুল্লাহ, ৬৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. জাকির হোসেন, সারুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শাহিন মিয়া, ৬৮ নম্বর ওয়ার্ড যুবদলের সদস্য সচিব গোলাম মোর্তজা বাবুসহ বিএনপি ও অঙ্গসংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তাই প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে বেশি করে গাছ লাগানোর পাশাপাশি রোপণ করা গাছের পরিচর্যা ও সংরক্ষণে এগিয়ে আসতে হবে।

কর্মসূচিতে অংশগ্রহণকারী শিক্ষক-শিক্ষার্থীরা বিদ্যালয় প্রাঙ্গণকে সবুজ ও পরিবেশবান্ধব করে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!