সোমবার, ১০ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

উল্লাপাড়ায় বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের দলীয় পদ স্থগিত

মো কোরবান আলী
রবিবার, ০৯ আগস্ট ২০২৬, ০১:২৭ am
১০
উল্লাপাড়ায় বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের দলীয় পদ স্থগিত

মো:কোরবান আলী

মাল্টিমিডিয়া রিপোর্টার

উল্লাপাড়া সিরাজগঞ্জ:

সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গ, থানা কম্পাউন্ডে এক বিএনপি নেতাকে মারধর, চাঁদাবাজিসহ বিভিন্ন অনিয়মের অভিযোগের পরিপ্রেক্ষিতে তাঁর দলীয় পদ ও সব ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত করেছে জেলা বিএনপি।

সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এবং সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সিদ্ধান্ত অনুযায়ী, ৮ আগস্ট ২০২৬ থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত আজাদ হোসেনের দলীয় পদ ও সব রাজনৈতিক কর্মকাণ্ড স্থগিত থাকবে।

দলীয় সূত্রে জানা গেছে, আজাদ হোসেনের বিরুদ্ধে দীর্ঘদিন ধরে দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ড, নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ, চাঁদাবাজি ও বিভিন্ন অনিয়মের অভিযোগ রয়েছে। সর্বশেষ উল্লাপাড়া মডেল থানার কম্পাউন্ডে বিএনপির এক নেতাকে মারধরের অভিযোগকে কেন্দ্র করে বিষয়টি আরও আলোচনায় আসে।

দলীয় নেতাকর্মীদের দাবি, এ ধরনের কর্মকাণ্ড দলের সাংগঠনিক শৃঙ্খলা ও ভাবমূর্তি ক্ষুণ্ন করছে। বিষয়টি বিবেচনায় নিয়ে দলীয় শৃঙ্খলা বজায় রাখা এবং সাংগঠনিক পরিবেশ স্বাভাবিক রাখতে জেলা বিএনপি আজাদ হোসেনের বিরুদ্ধে এ সিদ্ধান্ত নিয়েছে।

জেলা বিএনপির সিদ্ধান্ত অনুযায়ী, স্থগিতাদেশ বহাল থাকা পর্যন্ত আজাদ হোসেন কোনো রাজনৈতিক, সাংগঠনিক কিংবা দলীয় কার্যক্রমে অংশ নিতে পারবেন না।

এদিকে, বিএনপি নেতা আজাদ হোসেনের বিরুদ্ধে জেলা বিএনপির এমন সাংগঠনিক সিদ্ধান্তকে ঘিরে উল্লাপাড়ার রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। তবে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে আজাদ হোসেনের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

তবে উল্লেখিত অভিযোগগুলো অভিযোগ হিসেবেই বিবেচ্য; সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তদন্ত ও সিদ্ধান্তের মাধ্যমে এসব অভিযোগের সত্যতা নিশ্চিত হওয়ার বিষয়টি প্রযোজ্য।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!