মোঃ এনামুল হক
গাইবান্ধা জেলা
জমকালো আয়োজনের মধ্য দিয়ে গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার বাগদা বাজারে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে 'ফ্রেশ বাজার লিমিটেড'-এর উদ্যোগে প্রতিষ্ঠিত 'ফ্রেশ গরুর খামার' ও ডেইরি ফার্ম। স্থানীয় জনসাধারণের মাঝে নিরাপদ ও মানসম্মত মাংস এবং বিশুদ্ধ দুধ সরবরাহ নিশ্চিত করার লক্ষ্যে এই খামারটি উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফ্রেশ বাজার লিমিটেডের চেয়ারম্যান মো. আবদুল্লাহ শাহীন মন্ডল। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন পেশাজীবী এবং এলাকার বিশিষ্ট সুধীজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মো. আবদুল্লাহ শাহীন মন্ডল বলেন,
"অল্প কিছুদিনের মধ্যেই আমাদের খামারের 'ফ্রেশ গরুর মাংস' ও বিশুদ্ধ দুধ স্বল্প ও ন্যায্য মূল্যে সারাদেশে হোম ডেলিভারি করা হবে। এর পাশাপাশি খুব শীঘ্রই ফ্রেশ বাজারের উদ্যোগে 'ফ্রেশ চাল'সহ খাঁটি সরিষার তেল, সয়াবিন তেল এবং সকল নিত্যপ্রয়োজনীয় মানসম্মত পণ্য সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া হবে।"
এই খামারটি চালুর ফলে এলাকার সাধারণ ক্রেতারা যেমন সাশ্রয়ী মূল্যে খাঁটি ও ভেজালমুক্ত মাংস, দুধ এবং নিত্যপ্রয়োজনীয় পণ্য পাবেন, তেমনি দেশজুড়ে ঘরে বসেই গ্রাহকরা 'ফ্রেশ বাজার চাল' ও অন্যান্য পণ্য হাতে পাবেন বলে আশাবাদ ব্যক্ত করেন আয়োজকরা।