শনিবার, ০৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

ভূরুঙ্গামারীতে শিক্ষক নুরুল ইসলামের ইন্তেকাল

মোঃ আসাদুজ্জামান খোকন ভূরুঙ্গামারী প্রতিনিধি
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৯:১১ pm
৩৫
ভূরুঙ্গামারীতে শিক্ষক নুরুল ইসলামের ইন্তেকাল

ভূরুঙ্গামারী উপজেলার বাগভান্ডার উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. নুরুল ইসলাম ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।

শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে নিজ বাসভবনে তিনি মারা যান। দীর্ঘদিন ধরে তিনি জটিল রোগে ভুগছিলেন। তিনি কুড়িগ্রাম-১ আসনের জাতীয় সংসদ সদস্য মো. আনোয়ারুল ইসলামের বড় ভাই।

শিক্ষকতা জীবনে সততা, নিষ্ঠা ও মানবিকতার কারণে তিনি শিক্ষক-শিক্ষার্থী ও এলাকাবাসীর কাছে অত্যন্ত শ্রদ্ধাভাজন ছিলেন।

শনিবার (৮ আগস্ট) সকাল ১০টায় বাগভান্ডার উচ্চ বিদ্যালয় মাঠে তাঁর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। তাঁর মৃত্যুতে শিক্ষক, শিক্ষার্থী ও এলাকাবাসীর মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

মরহুমের আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!