মনিরামপুর (যশোর) প্রতিনিধিঃ-মণিরামপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি এ্যাডভোকেট শহীদ ইকবাল হোসেন ও সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিন্টু অসুস্থ হওয়ায়, মণিরামপুর উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে ৮ আগস্ট শনিবার বিকাল ৪ ঘটিকার সময় উপজেলা পরিষদ মিলনায়তন হলরুমে বিএনপির নেতৃবৃন্দের সুস্থতার জন্য দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত দোয়া মাহফিল উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মফিজুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।দোয়া মাহফিলে উপজেলা বিএনপির নেতৃবৃন্দের আশু রোগ মুক্তির কামনায় দোয়া ও স্বাভাবিক জীবনে ফিরে আসার জন্যে বিশেষ মোনাজাত করা হয়।একই সংগে দেশ ও জাতির শান্তি সমৃদ্ধির জন্যে দোয়া করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি এ্যাডভোকেট নজরুল ইসলাম, সহ-সভাপতি নাজমুল হোসেন, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক খান শফিয়ার রহমান, সাবেক পৌর সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর বিশ্বাস,উপজেলা যুবদলের আহ্বায়ক মোতাহারুল ইসলাম,যুগ্ম আহবায়ক আইয়ুব আলী আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক বিল্লাল গাজী, এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ এবং বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতা কর্মীরা।