শনিবার, ০৮ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

মোঃ ফরিদ হোসেন
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৮:১৭ pm
বিশেষ অভিযানে দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ
অভিযানে দুই আসামি গ্রেফতার, আদালতে প্রেরণ

গাজীপুর প্রতিনিধি | মোঃ ফরিদ হোসেন

গাজীপুর মহানগরের বাসন থানা পুলিশ ০৮ আগস্ট ২০২৬ তারিখে বিশেষ অভিযান পরিচালনা করে জিএমপি অধ্যাদেশ প্রসিকিউশন মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন—

১. মোঃ রাকিব (২১), পিতা: মোঃ সেলিম মিয়া, মাতা: মোছাঃ নার্গিছ। স্থায়ী ঠিকানা: গয়পয়রী, থানা-ফুলপুর, জেলা-ময়মনসিংহ। বর্তমানে তিনি গাজীপুর জেলার বাসন থানার চান্দনা (চান্না) এলাকায় মোঃ ইব্রাহিম বিশ্বাসের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

২. মোঃ উজ্জল (২৬), পিতা: আমিরুল, মাতা: লিপি আক্তার। স্থায়ী ঠিকানা: কালিয়ানিকান্দা, থানা-হালুয়াঘাট, জেলা-ময়মনসিংহ। বর্তমানে তিনি গাজীপুর জেলার বাসন থানার চান্দনা (চান্না) এলাকায় সিরাজের বাসায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

বাসন থানা পুলিশ সূত্রে জানা যায়, বিশেষ অভিযানের অংশ হিসেবে তাদের গ্রেফতার করা হয়। পরবর্তীতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে উভয় আসামিকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!