মনিরামপুর(যশোর)প্রতিনিধিঃ-মণিরামপুর উপজেলার ১০ নম্বর মশ্বিমনগর ইউনিয়নে ৮আগষ্ট শনিবার সকাল ১০ ঘটিকার সময় পার খাজুরা বাজারের সাইক্লোন সেন্টারে জুলাই গণ অভ্যুত্থান দিবস উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। আসাদুর রহমান এর সভাপতিত্বে ও সদস্য সচিব হাবিবুর রহমান এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যশোর-৫ (মনিরামপুর) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট গাজী এনামুল হক।এছাড়াও উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন,অত্র সংস্থার উপদেষ্টা আনিচুর রহমান মওলানা নজরুল ইসলাম সহ সংস্থার বিভিন্ন ব্যক্তিবর্গ। ফ্রি মেডিকেল ক্যাম্পিং এ শিশু গাইনি ও মেডিসিন বিভাগের চিকিৎসকেরা চিকিৎসা সেবা ও পরামর্শ প্রদান করেন। বিভিন্ন শ্রেণী পেশার নারী-পুরুষেরা বিনামূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করে। সাধারণ মানুষ ছাড়াও বিশেষ করে হতদরিদ্র জনগোষ্ঠীর চিকিৎসা সেবা নিশ্চিত করার লক্ষ্যে ভবিষ্যতে এ ধারা অব্যাহত রাখার কথা ব্যক্ত করেন আয়োজকরা।