গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকায় অভিযান চালিয়ে ১৫ বস্তা মদসহ দুইজনকে গ্রেপ্তার করেছে র্যাব।
র্যাব সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুর
পোড়াবাড়ি রেপিড ব্যাটালিয়ন ১
ভবানীপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়।
এ সময় সন্দেহভাজন একটি চালান আটক করে তল্লাশি চালানো হলে ১৫ বস্তা মদ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে মাদক বহন ও সরবরাহের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, উদ্ধার করা মদগুলো বিক্রির উদ্দেশ্যে অন্যত্র নেওয়া হচ্ছিল। তবে মাদকের চালানটি কোথায় থেকে আনা হয়েছিল এবং কোথায় নেওয়া হচ্ছিল—এ বিষয়ে এখনো জানাযায় নি। তবে তদন্ত করছে আইনশৃঙ্খলা বাহিনী।
গ্রেপ্তার দুইজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের দাবি, মাদকবিরোধী অভিযান আরও জোরদার করা হলে এলাকায় মাদকের বিস্তার অনেকটাই নিয়ন্ত্রণ করা সম্ভব হবে।