ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার কায়েমপুর ইউনিয়নের চকবস্তা এলাকায় অভিযান চালিয়ে ২৬৪ কেজি গাঁজা উদ্ধার করেছে র্যাব-৯। এ ঘটনায় রাসেল মিয়া ওরফে মাহিন (২০) নামে একজনকে আটক করা হয়েছে। তবে তানভির (২৫) নামে আরও একজন পলাতক রয়েছেন বলে জানা গেছে।শুক্রবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৫টার দিকে কসবা থানাধীন চকবস্তা গ্রামের রেললাইনের পূর্ব পাশে একটি পরিত্যক্ত বাড়িতে অভিযান পরিচালনা করে র্যাব-৯। এ সময় বাড়িতে থাকা প্লাস্টিকের বস্তার ভেতর থেকে বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার করা হয়।অভিযান শেষে ২৬৪ কেজি গাঁজা জব্দ করা হয়। একই ঘটনায় রাসেল মিয়া ওরফে মাহিনকে আটক করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
পুলিশ জানায়, ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। পলাতক তানভিরকে গ্রেপ্তারসহ মাদক কারবারের সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে কার্যক্রম চলছে।