রবিবার, ০৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

আটঘরিয়ায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

ফজলুল কবির
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ১১:৪২ am
আটঘরিয়ায় ডিবির অভিযানে ১ কেজি গাঁজাসহ নারী মাদক কারবারি গ্রেপ্তার

পাবনার আটঘরিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে ১ কেজি শুকনা গাঁজাসহ রত্না খাতুন (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আটঘরিয়া থানাধীন রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

গ্রেপ্তারকৃত রত্না খাতুন রামেশ্বরপুর উত্তরপাড়া (আরপি বাজার) এলাকার মৃত শাজাহান মন্ডলের স্ত্রী।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ সূত্রে জানা যায়, জিডি নং-৭৬, তারিখ ৭ আগস্ট ২০২৬-এর ভিত্তিতে মাদকদ্রব্য উদ্ধারের লক্ষ্যে ডিবি পুলিশের একটি দল আটঘরিয়া থানা এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে রামেশ্বরপুর উত্তরপাড়া এলাকায় মোছা. আসমা বেগমের বসতবাড়ির সামনে জনৈক দিরাজের ফসলি জমির আইলের ওপর এক নারীকে সন্দেহজনকভাবে অবস্থান করতে দেখা যায়।

ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই নারী পালানোর চেষ্টা করলে পুলিশের সঙ্গীয় কর্মকর্তা ও সদস্যরা তাকে আটক করেন। পরে তার পরিচয় নিশ্চিত করা হয়।

পুলিশ জানায়, উপস্থিত সাক্ষীদের সামনে এবং নারী পুলিশ সদস্যের সহায়তায় বিধি মোতাবেক রত্না খাতুনের দেহ তল্লাশি করা হয়। এ সময় তার ডান হাতে থাকা বাজারের একটি প্লাস্টিকের ব্যাগের ভেতর সাদা পলিথিনে মোড়ানো অবস্থায় গাঁজা পাওয়া যায়। পরে ডিজিটাল নিক্তির মাধ্যমে ওজন করে ওই গাঁজার পরিমাণ ১ কেজি বা ১ হাজার গ্রাম বলে নিশ্চিত করা হয় এবং তা জব্দ করা হয়।

ডিবি পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে রত্না খাতুন বিভিন্ন এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে আটঘরিয়া থানা এলাকার বিভিন্ন মাদকসেবীর কাছে বিক্রি করার কথা স্বীকার করেছেন।

এ ঘটনায় গ্রেপ্তারকৃত নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জেলা গোয়েন্দা শাখা (ডিবি), পাবনা জানিয়েছে, জেলার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্যের বিরুদ্ধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!