রবিবার, ০৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

সখিপুরে চুরির অপবাদে তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ২

আল আমীন সরদার
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ১১:৩৯ am
২৬
সখিপুরে চুরির অপবাদে তরুণীকে গাছে বেঁধে নির্যাতনের অভিযোগ, গ্রেপ্তার ২

আল আমীন সরদার

ভেদরগঞ্জ (শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরের সখিপুরে চুরির অপবাদ দিয়ে এক তরুণীকে গাছে বেঁধে মারধর, মাথার চুল কেটে দেওয়া ও জুতার মালা পরানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় ভুক্তভোগীর মা ফাতেমা বেগম ছয়জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা আরও ৪ থেকে ৫ জনের বিরুদ্ধে সখিপুর থানায় মামলা করেছেন। মামলায় এজাহারভুক্ত দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, সখিপুর থানার সখিপুর ইউনিয়নের ছৈয়ালকান্দি গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীর পরিবারের অভিযোগ, চুরির অপবাদ দিয়ে ওই তরুণীকে গাছে বেঁধে মারধর করা হয়।

একপর্যায়ে তার মাথার চুল কেটে দেওয়া এবং গলায় জুতার মালা পরানোর অভিযোগও করা হয়েছে।

এ ঘটনায় ভুক্তভোগীর মা ফাতেমা বেগমের অভিযোগের ভিত্তিতে সখিপুর থানায় মামলা নম্বর-১৪, তারিখ ৮ আগস্ট ২০২৬, দায়ের করা হয়েছে। মামলায় দণ্ডবিধির ১৪৩, ৩৪২, ৩২৩, ৩২৬, ৩৫৪, ৫০০, ৫০৬ ও ১১৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

মামলার এজাহারভুক্ত আসামি আফসানা সরদার (৫০) ও আমির (৩০) নামে দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।

তবে ভুক্তভোগীকে নির্যাতনের পেছনে চুরির অভিযোগের সত্যতা এবং ঘটনার প্রকৃত কারণ তদন্তের মাধ্যমে নিশ্চিত হবে। এ বিষয়ে অভিযুক্তদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

পুলিশ জানিয়েছে, মামলাটি তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!