মো এনামুল হক
গাইবান্ধা প্রতিনিধি:
গাইবান্ধা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের মাছহাটি সংলগ্ন এলাকায় দীর্ঘদিনের ভাঙাচোরা ও কাদাপানিযুক্ত রাস্তা ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করেছেন পৌর মেয়র পদপ্রার্থী ফারুক আহম্মেদ।
নিজ উদ্যোগে রাস্তার বড় বড় গর্ত ও খানাখন্দে খোয়া (ভাঙা পাথর) ফেলে চলাচলের উপযোগী করে তোলেন। বর্ষা মৌসুমে পানি জমে সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের সম্পূর্ণ অনুপযোগী হয়ে পড়েছিল, যার ফলে এলাকাবাসীকে চরম দুর্ভোগ পোহাতে হতো। হঠাৎ এই সংস্কার কাজে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ও আনন্দের সৃষ্টি হয়েছে।
উদ্বোধনী ও সংস্কার কাজের সময় উপস্থিত ছিলেন- গোবিন্দগঞ্জ পৌর বিএনপির সভাপতি রবিউল কবির মনু, সাধারণ সম্পাদক আবু জাফর লেলিন, পৌর যুবদলের সদস্য সচিব আনোয়ার হোসেন গোলাপ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব দেবাশীষ কুমার চাকী কাজল, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মনির হোসেন সরকার, পৌর কৃষক দলের সভাপতি শফিকুল ইসলাম, পৌর ছাত্রদল নেতা জীবন, ২ নম্বর ওয়ার্ড যুবদলের সভাপতি সাজুসহ বিএনপি এবং এর বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয় বাসিন্দারা জানান, বর্ষার কারণে এই রাস্তা দিয়ে যাতায়াত করা দুর্বিষহ হয়ে পড়েছিল। ফারুক আহম্মদের এই ব্যক্তিগত উদ্যোগ অত্যন্ত সময়োপযোগী এবং জনকল্যাণমূলক একটি প্রশংসনীয় পদক্ষেপ।