রবিবার, ০৯ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

মনোহরদীতে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার ‘স্বাবলম্বী প্রজেক্ট-২০২৬ অনুষ্ঠিত

মোঃএমরুল ইসলাম
শনিবার, ০৮ আগস্ট ২০২৬, ০৯:৪১ am
৩৭
মনোহরদীতে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার ‘স্বাবলম্বী প্রজেক্ট-২০২৬  অনুষ্ঠিত

নরসিংদী মনোহরদী প্রতিনিধি

নরসিংদীর মনোহরদীতে প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে অসচ্ছল পরিবারকে স্বাবলম্বী করে তুলতে ‘স্বাবলম্বী প্রজেক্ট-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার(৭ আগষ্ট)বিকেলে উপজেলার বড়চাপা ইউনিয়নের কাঁহেতেরগাঁও নতুন বাজারে আয়োজিত অনুষ্ঠানে চারটি অসচ্ছল পরিবারের মাঝে চারটি ছাগল বিতরণ করা হয়।

বড়চাপা ইউনিয়নের কাঁহেতেরগাঁও, চণ্ডিতলা, পাঁচহাটি ও কালিদাকোনা এলাকার প্রবাসীদের সমন্বয়ে গঠিত প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা যুবদলের আহ্বায়ক সদস্য ও সোলেমান টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের পরিচালক জুয়েল রানা, উৎসর্গ ফাউন্ডেশন মনোহরদী উপজেলা শাখার সভাপতি ফারুক আহমেদ প্রধান,উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাকিম মিরাজ,প্রবাসী সমাজ কল্যাণ সংস্থার সদস্য রাসেল খাঁন,শামীম মিয়াসহ অন্যান্য সদস্যরা।

বক্তারা জানান, প্রবাসীদের অর্থায়নে অসহায় ও দুঃস্থ মানুষের সহায়তার পাশাপাশি আত্ম-সামাজিক উন্নয়নে কাজ করছে সংগঠনটি। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!