খুলনা প্রতিনিধি
সাংবাদিকদের অধিকার ও নিরাপত্তা নিশ্চিতের লক্ষ্যে গঠিত *সাংবাদিক সুরক্ষা ও কল্যাণ ফাউন্ডেশন, খুলনা জেলা শাখার* নতুন ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন *জেএ টিভির প্রতিনিধি গোলাম কিবরিয়া তুহিন*।
গত ৭ই আগস্ট ২০২৬, শুক্রবার ফাউন্ডেশনের অস্থায়ী কার্যালয়ে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সুপ্রিম কোর্টের অ্যাডভোকেট আইয়ুব আলী এবং সুলতান মাহমুদ। আমন্ত্রিত অতিথি কমিটির নাম ঘোষণা করেন।
২১ সদস্য বিশিষ্ট নতুন কমিটির
সভাপতি:গোলাম কিবরিয়া তুহিন, জেএ টিভি
সিনিয়র সহ-সভাপতি: রফিকুল ইসলাম
সহ-সভাপতি:সৈয়দ জালিস মাহমুদ, মোহাম্মদ আপেল মাহমুদ রাসেল
*সাধারণ সম্পাদক: মোঃ শাহানেওয়াজ
সহ-সাধারণ সম্পাদক:আল মাহফুজ শাওন
সাংগঠনিক সম্পাদক:মোঃ তসলিম উদ্দিন মোহন
সহ-সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন পলাশ
অর্থ সম্পাদক:সরদার সাঈদী হাসান বাবু
দপ্তর সম্পাদক:সাইদুল ইসলাম স্বাধীন
মানবাধিকার বিষয়ক সম্পাদক:হাওলাদার
প্রচার সম্পাদক: আব্দুল আলিম
মহিলা বিষয়ক সম্পাদক:মনিরা বেগম
স্বাস্থ্য বিষয়ক সম্পাদক:কামরুজ্জামান রনি
সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক:বদরুল ইসলাম খাঁকি
মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক:শেখ তৈয়ব আলী পর্বত
ধর্ম বিষয়ক সম্পাদক:শেখ দারাশিক
কার্যনির্বাহী সদস্য:রিনা পারভিন, সাইদুল ইসলাম ইমন
সভায় উপস্থিত সকলের সরব অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
সভাপতির বক্তব্য
নবনির্বাচিত সভাপতি গোলাম কিবরিয়া তুহিন বলেন, "সাংবাদিকদের সুরক্ষার জন্য আমাদের সংগঠন আইনি সহায়তা, আর্থিক সহায়তা, শিক্ষা সহায়তা, বীমা সহায়তাসহ নানাবিধ সহায়তা দিয়ে যাবে। একজন সাংবাদিক যখন সংবাদ সংগ্রহ করতে যাবেন, তখন তার নিরাপত্তার সকল ব্যবস্থা অটুট রাখতে আমরা বদ্ধপরিকর।"
সভা শেষে নেতৃবৃন্দ সাংবাদিকদের ওপর হামলা ও হয়রানি বন্ধে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন।
মোঃগোলাম কিবরিয়া
খুলনা
৮আগস্ট ২০২৬