সদরপুর ফরিদপুর প্রতিনিধিঃ
ফরিদপুরের সদরপুরে ফুটবল খেলা উদ্বোধন করেছেন
ফরিদপুর- ৪ (ভাঙ্গা সদরপুর চরভদ্রাসন) জাতীয় সংসদ সদস্য আসনের মোঃ শহিদুল ইসলাম খান বাবুল। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে তিনি বলেন, 'খেলাধুলা অনুশীলন ও শরীর চর্চায় অংশগ্রহণ করে তরুণদের মাদককে না বলতে হবে। তরুনরা পড়াশোনার পাশাপাশি যতই খেলাধুলায় মনোযোগী হবে ততই সামাজিক অবক্ষয়ের অন্যতম মাধ্যম জীবনঘাতী 'মাদক' সমাজ থেকে বিদূরিত হবে।'
তিনি আরও বলেন, 'সরকার শিক্ষার্থী ও তরুণদের খেলাধুলা ও শরীর চর্চায় নানামুখী পদক্ষেপ নিয়েছে। ক্রীড়া অনুশীলন সারা বাংলাদেশের স্কুল কলেজে আনাচে কানাচে ছড়িয়ে দেবার জন্য আমরা কাজ করছি । যারা খেলাধুলায় পারদর্শী হবে তাদেরকে আমরা আরও সামনে এগিয়ে নিয়ে যাব।'
শুক্রবার (৭ আগস্ট) বিকেল ৪ টায় কৃষ্ণপুর স্পোর্টিং ক্লাবের আয়োজনে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়। ক্লাবের সভাপতি এস এম কামরুজ্জামান মামুন তালুকদারের সার্বিক ব্যাবস্থাপনায় উদ্বোধনী ম্যাচে অংশগ্রহণ করে সদরপুর স্পোর্টিং ক্লাব সদরপুর ও সদরদী স্পোর্টিং ক্লাব ভাঙ্গা।
উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সদরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ মামুন শাহ, সদরপুর বিএনপির আহবায়ক কাজী বদরুতজামান বদু, সদস্য সচিব তরিকুল ইসলাম কবির মোল্লা, কৃষ্ণপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ বিল্লাল হোসেন ফকির, কৃষ্ণপুরের সাবেক চেয়ারম্যান আবুল কাইয়ুম হিরো চৌধুরীসহ আরও অনেকে।
খেলায় সদরপুর স্পোর্টিং ক্লাব ভাঙ্গা একাদশকে ৩-০ গোলে পরাজিত করে।
মোঃ রোকনুজ্জামান