শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬
হোম অপরাধ অর্থনীতি আইন-আদালত আন্তর্জাতিক খেলাধুলা গণমাধ্যম জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি বিনোদন রাজনীতি শিক্ষা সারাবাংলা

রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

আব্দুল্লাহ আল মাহীদ আব্দুল্লাহ আল মাহীদ
শুক্রবার, ০৭ আগস্ট ২০২৬, ০৭:২১ pm
১৬২
রাণীনগরে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

নওগাঁর রাণীনগর উপজেলায় আয়েশা বিবি (২৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার ৭ আগস্ট দুপুরে উপজেলার চকাদিন প্রামানিকপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।


নিহত আয়েশা বিবি ওই গ্রামের ইসমাইল হোসেনের স্ত্রী এবং বেলাল হোসেন ও লিলুফা বিবি দম্পতির মেয়ে। মৃত্যুকালে তিনি চার ও দুই বছর বয়সী দুই শিশুসন্তান রেখে গেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে নিজ ঘরের সিলিংয়ের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় আয়েশা বিবির ঝুলন্ত মরদেহ দেখতে পান স্বজনরা। পরে তারা রাণীনগর থানা পুলিশকে খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।

এ বিষয়ে রাণীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকারিয়া মন্ডল বলেন, “মৃত্যুর সঠিক কারণ নির্ধারণের জন্য মরদেহ ময়নাতদন্তের উদ্দেশ্যে নওগাঁ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন এবং তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।”

Viewer Image
×
লিংক কপি করা হয়েছে!